জিরাফের দীর্ঘদিন বাঁচে থাকার রহস্য
দি নিউজ লায়নঃ জিরাফকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পারে বন্ধুত্ব! ২০০৭ সালে বন্ড টারঙ্গির এলাকায় প্রায় ৩ হাজার জিরাফকে নিয়ে গবেষণা শুরু করেন। তারপর ৫ বছরের তথ্য এক জায়গায় এনে মহিলা জিরাফদের নিয়ে এক নতুন আবিষ্কার করেছেন তিনি। গবেষণায় উঠে এসেছে উত্তর তানজানিয়ায় টারঙ্গির বাস্তুতন্ত্রের প্রাপ্তবয়স্ক মহিলা জিরাফ দীর্ঘদিন বেঁচে থাকে। জুরিখ বিশ্ববিদ্যালয়ের বন্যপ্রাণ সংক্রান্ত জীববিজ্ঞানী মনিকা বন্ড এ কথা জানিয়েছেন।
বিজ্ঞানীরা এও জানতে পেরেছেন জিরাফের সামাজিক জীবন রয়েছে। তারা অনেক বেশি গোছানো। বন্ড জিরাফের একটি প্রজাতি Giraffa Camelopardalis-এর উপর গবেষণা চালান। পুরুষ জিরাফ তার জীবনের বেশিরভাগ সময়টাই সঙ্গী খুঁজতে খরচ করে। প্রজননের হেতু তাদের এই অনুসন্ধান। অন্যদিকে মহিলা জিরাফ কিন্তু এদিকে একেবারেই মাথা ঘামায় না। তারা দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে।
মহিলা জিরাফও একসঙ্গে সবাই মিলে খেতে পছন্দ করে। এরা কিন্তু নিজেদের বা একে অপরকে ছাপিয়ে যেতে পছন্দ করে না। এই দলগুলি সবসময় কাছাকাছি থাকে। তারা একসঙ্গে আনন্দ করে, দল পুনর্গঠন করে। অন্যান্য দলের সদস্যদের সঙ্গে ফিশন-ফিউশন পদ্ধতিতে থাকে। ভাল করে লক্ষ্য করলে দেখা যায় মহিলা জিরাফ নির্দিষ্ট প্রতিবেশি পছন্দ করে এবং বাকিদের এড়িয়ে চলে।
গবেষণা চলাকালীন তিনি জানতে পারেন, জিরাফের প্রত্যেকের গায়ের প্রত্যেকের থেকে আলাদা। এগুলি তাদের সারা জীবন অন্যদের থেকে আলাদা রাখে। এও জানা গিয়েছে, জিরাফ বাবলা গাছ বেশি পছন্দ করে। আর বিজ্ঞানীদের মতে, এটি এক নতুন আবিষ্কার।

Post a Comment