উলুবেড়িয়া পৌরসভায় ভ্যাকসিন দেওয়া শুরু
দি নিউজ লায়নঃ মঙ্গলবার থেকে উলুবেড়িয়া পৌরসভায় করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হলো। সরকারি কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ এদিন ভ্যাকসিন পাওয়ায় খুশি তারা। ভ্যাকসিন দেওয়া শুরু হওয়ার পর উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল ও বাউরিয়া স্টেট জেনারেল হাসপাতালে ভ্যাকসিন দেওয়া হলেও অনেকেই ভ্যাকসিন নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন।
বিশেষ করে সাধারণ মানুষ এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন। অবশেষে মঙ্গলবার থেকে উলুবেড়িয়া পৌরসভায় সাধারণ মানুষকে ভ্যাকসিন নেওয়ার সুযোগ পাওয়ায় খুশি তারা। উলুবেড়িয়া পৌরসভা সূত্রে খবর মঙ্গলবার উলুবেড়িয়া পৌরসভার ৫০ জন সরকারি কর্মী আধিকারিক ছাড়াও ৫০ জন সাধারণ মানুষ ভ্যাকসিন নিয়েছে। পুর আধিকারিকদের বক্তব্য মঙ্গলবার থেকে সাধারণ মানুষ অনলাইনে রেজিস্ট্রেশনের দিনেই ভ্যাকসিন নিতে পারবে।

Post a Comment