আগুনে ভস্মীভূত লক্ষাধিক টাকার হোগলা
দি নিউজ লায়নঃ বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল লক্ষাধিক টাকার হোগলা। জানা গেছে বুধবার বিকেলে উলুবেড়িয়া ললিতাগোড়ী মোড়ে রাস্তার পাশে জমা করে রাখা হোগলার বাঙ্গিলে আচমকা আগুন লাগে। স্থানীয় সূত্রে খবর গোটা এলাকা শুকনো হোগলায় ভর্তি ঢাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা বালতি করে জল নিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায়। তাতে কাজ না হওয়ায় পরে দমকলে খবর দেওয়া হয়। পরে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগায়।শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য জমি থেকে শুকনো হোগলা কেটে প্রায় ২ হাজার বান্ডিল রাস্তার পাশে জমা করে রাখা ছিল। বুধবার বিকেলে আচমকা সেখানে আগুন লাগে। তাদের বক্তব্য দমকল আসার আগেই সমস্ত হোগলা পুড়ে নষ্ট হয়ে গেছে।স্থানীয় বাসিন্দাদের দাবি আগুনে লক্ষাধিক টাকার হোগলা নষ্ট হয়েছে।

Post a Comment