নির্বাচনের আগে বকেয়া বেতনের দাবীতে শ্রমিক বিক্ষোভ দুর্গাপুরে - The News Lion

নির্বাচনের আগে বকেয়া বেতনের দাবীতে শ্রমিক বিক্ষোভ দুর্গাপুরে

 



দি নিউজ লায়নঃ     ভোট বয়কটের ডাক বকেয়া বেতন না পাওয়া শ্রমিকদের।।দুর্গাপুরের অঙ্গদপুর রাতুড়িয়া শিল্পতালুকে রয়েছে একটি বেসরকারী ইস্পাত কারখানা। বছর খানেক আগে  এই বেসরকারী ইস্পাত কারখানা আরো একটি ইউনিট লিজে নেয়। লোকসানে চলায় এই ইউনিটটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।প্রায় ছয়শো শ্রমিকের তিন মাসের মাইনে বকেয়া রেখে বন্ধ করে দেওয়া হয় ঐ ইউনিট।


 শ্রমিকরা বেশ কয়েকবার বেতনের জন্য বলেছে কিন্তু কর্তৃপক্ষ দিতে না চাওয়াতে শেষ মেশ মূল কারখানার গেটের সামনে বুধবার সকালে বসে পড়লো শ্রমিকরা। যতক্ষণ না বকেয়া বেতনের প্রশ্নে কোনোরকম মীমাংসা না হচ্ছে ততক্ষন কারখানার চালু মেন ইউনিট এর গেট খোলা হবে না বলে সাফ জানিয়ে দেয় কর্তৃপক্ষ। 


খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোকওভেন থানার পুলিশ, কিন্তু বকেয়া বেতন না পেলে মূল ইউনিট এর শ্রমিক কর্তৃপক্ষ কাউকেই ঢুকতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেয় শ্রমিকরা। অভিযোগ বেতন নেই বন্ধ কারখানা ধার বেড়ে যাওয়ায় দোকানে জিনিস কিনতে যেতে পারছেন না, এই অবস্থায় শ্রমিকরা ভোট বয়কটের কথাও জানিয়ে দেয়। বুধবারের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে কারখানা চত্বরে। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, কিন্তু বকেয়া বেতন না পেলে গেট ছাড়া হবে না বলে সাফ জানিয়ে দেয় শ্রমিকরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.