তৃণমূল প্রার্থী মুকুল রায়! কৃষ্ণনগরের ঘূর্ণি এলাকার দেওয়াল প্রচার নিয়ে চাঞ্চল্য - The News Lion

তৃণমূল প্রার্থী মুকুল রায়! কৃষ্ণনগরের ঘূর্ণি এলাকার দেওয়াল প্রচার নিয়ে চাঞ্চল্য

 


দি নিউজ লায়নঃ     নদিয়ার সর্বাধিক আলোচিত কেন্দ্র কৃষ্ণনগর। একে জেলা সদর তায় আবার মুকুল রায় প্রার্থী,সব মিলে দু দশক পর ভোটের ময়দানে মুকুল রায়। তিনি এক সময় যেমন তৃণমূলের প্রতিষ্ঠাতা ছিলেন, তিনিই আবার বিজেপির বাড়বাড়ন্ত তারই জন্য বললে চলে।  তবে তিনি কোনওদিনও তেমন একটা ভোট প্রার্থী হতে চাননি । তাঁর লক্ষ্য নীরবে ‘কাজ’ করা। তবে এবারের ভোটে তিনি বিজেপি প্রার্থী।


অথচ কৃষ্ণনগরের ঘূর্ণি এলাকার দেওয়াল প্রচার বলে দিল তিনি নাকি তৃণমূল কংগ্রেস প্রার্থী। এখানে স্পষ্ট লেখা আছে টিএমসি প্রার্থী মুকুল রায় কে জয়ী করুন। বিজেপি সূত্রে খবর, প্রার্থী হওয়া নিয়ে রাশি রাশি দরখাস্তের মধ্যে মুকুল রায় ছিলেন নীরব। তিনি প্রার্থী হওয়ার জন্য কোনও আগ্রহ দেখাননি।  নদিয়ার কৃষ্ণনগর কেন্দ্রে ভোট লড়ার জন্য নিতান্তই ‘অনিচ্ছুক’ মুকুল রায় কে প্রার্থী করেছে বিজেপি।


 এই কেন্দ্র সেই বাজপেয়ীর এনডিএ জমানা থেকে বিজেপির প্রতি বারবার সহানুভুতি দেখিয়েছে। তখন টিএমসি ও বিজেপি ছিল একই জোট শরিক। সেখান থেকেই মুকুল রায় লড়াই করছেন অথছ পুরনো ছন্দ কাটেনি যেন! দেওয়ালে এখনকার বিজেপি নেতা মুকুল রায়ের নামের পাশে জ্বলজ্বল করছে টিএমসি।  ইচ্ছাকৃত ভুল? নাকি ভুল করেই ভুল?  বিব্রত তৃণমূল ও বিজেপি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.