প্রয়োজন ফুরিয়ে গেছে দল তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, স্বামী সদানন্দ
দি নিউজ লায়নঃ প্রয়োজন ফুরিয়ে গেছে দল তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, এমন বিস্ফোরক অভিযোগ করে ভাজপা ছেড়ে তৃণমূলে যোগ করলেন স্বামী সদানন্দ ( সুশীল ভট্টার্চায্য ) । কিছুদিন আগে ভাজপায় যোগ দিয়েছিলেন। এমনকি খুব সম্প্রতি লাভপুরে বিজেপি সাংসদ রুপা গাঙ্গুলীর জনসভাতে তিনি হাজির ছিলেন। কিন্তু হঠাৎ করেই বিরক্ত হয়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত নেন স্বামী সদানন্দ।
লাভপুরের তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহের হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে দলে যোগদান করে। তিনি বলেন কাজের সময় মাথায় তুলে নেবে কাজ ফুরিয়ে গেলে আস্তাকুড়ে ছুঁড়ে ফেলে দেবে। এমন অসম্মান করবে যে মানশিক ভবে বির্পযস্ত দলে কোনঠাসা হয়ে পরবেন। তৃণমূলে এসে মুক্তির আলো দেখতে পেলাম। মমতা যে ভাবে দিনরাত পরিশ্রম করে ভয় মুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখছেন সেটা সফল করার জন্য ওনার সাথে পা মেলালাম।
গত কুড়ি বছর ধরে মানুষের জন্য কাজ করে যাচ্চি। গত লোকসভা নির্বাচনে মোদী জির জন্য প্রচার করেছি। মানুষ কে বুঝিয়েছি বিজেপি কে ভোট দিয়ে কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার গঠন করতে হবে। কিন্তু আজ যে ভাবে মোদী জি গরীব মানুষের দুঃখ কে পাওা না দিয়ে মানুষ কে অসম্মান করে চলেছে তা মেনে নেওয়া সম্ভব হোলো না।

Post a Comment