নির্বাচনের মুখে ভিন রাজ্য থেকে চার কোটি টাকার কোকেন ও নেশা ট্যাবলেট এনে পাচারের ছক - The News Lion

নির্বাচনের মুখে ভিন রাজ্য থেকে চার কোটি টাকার কোকেন ও নেশা ট্যাবলেট এনে পাচারের ছক

 


দি নিউজ লায়নঃ     নির্বাচনের মুখে ভিন রাজ্য বিহার ও তামিলনাড়ু থেকে চার কোটি টাকার কোকেন ও নেশা ট্যাবলেট এনে শিলিগুড়ির হোটেলে আস্তানা।স্টেট টাস্ক ফোর্সের হাতে কোটি কোটি টাকার নেশাসামগ্রী মাদকদ্রব্য সহ গ্রেপ্তার ভিন রাজ্যের দুই যুবক।জানা গিয়েছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে  শনিবার রাতে শিলিগুড়ি বিলাসবহুল এক হোটেল থেকে ৪কেজি কোকেন ও ২০হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়। 


যারমধ্যে চার কেজি কোকেনের আনুমানিক বাজার মূল্য চার কোটি টাকা ও তাদের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া ২০হাজার ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য ১০লক্ষ টাকা। ধৃত শিবকুমার(২৮) বিহারের বাসিন্দা ও অপর অভিযুক্ত নটরাজন(৫৭) তামিলনাড়ুর বাসিন্দা। এই বিপুল নেশাসামগ্রী  নিয়ে ভিন রাজ্য মায়নমার থেকে মণিপুর সীমান্ত হয়ে শিলিগুড়িতে এসেছিল তারা। জানা গিয়েছে ভোটের মুখে এই বিপুল পরিমাণ তীব্র মাত্রার নেশা সামগ্রী শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী এলাকায় হাতবদলের কথা ছিল। তবে দু তিনদিন যাবৎ এই ড্রাগস কারবারির ওপর নজর ছিল এসটিএফের। 


কয়েকদিন ধরে তাদের গতিবিধি ট্র্যাক করেই এদিন রাতে প্রধাননগর এলাকার ওই হোটেলে হানা দেয় এসটিএফ। হাতেনাতে গ্রেফতার করে প্রাধান নগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তদের। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে তারা নেশা কারবারের সঙ্গে জড়িত। ভোটের মুখে আন্তঃরাজ্য নেশার জগতের কিংপিনেরা জাল ফেলছে এ রাজ্যে। শিলিগুড়ি গেটওয়ে হওয়ায় এই শহরকে টার্গেট করেই জাল বিস্তার করছে নেশার কালো জগতের বিগ বসেরা। 


আন্তঃরাজ্য ও নেপাল ভুটান সীমান্ত বেষ্টিত শিলিগুড়ি শহরে সীমান্ত পথে প্রবেশ সহজ আর সেখারনেই এখানে পৌঁছলে সারা রাজ্যের সর্বত্র জাল বিস্তার সহজ হয়ে উঠবে বলেই এই পথকে ব্যবহার করা হচ্ছে। তাদের সঙ্গে রয়েছে ভিন রাজ্যের বিশাল চক্র। দার্জিলিং জেলা এসটিএফের ডিএসপি সুদীপ ভট্টাচার্য্য জানান মূলত ধৃতরা এই কারবার সূত্রে মায়নামারে থাকতো। 


সেখান থেকে মনিপুর সীমান্তকে সেফ করিডর হিসেবে ব্যবহার করে। সেখান থেকেই বিপুল নেশা সামগ্রী নিয়ে শিলিগুড়িতে প্রবেশ করে তারা। ধৃতরা মূলত ড্রাগস কারবারি এদের সঙ্গে আন্তঃরাজ্য নেশা সামগ্রী পাচারের বড় গ্যাং রয়েছে। এদিকে রবিবার শিলিগুড়ি আদালতে তোলা হয় দুজনকে। আদালত ২১(সি)ও ২২(সি) এনডিপিএস ধারায় মামলা দায়ের করে জামিন না মঞ্জুর করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.