জীবনতলায় চকলেট বোমা ফেটে গুরুতর জখম শিশু
দি নিউজ লায়নঃ নিবার দুপুরে চকলেট বোমা ফেটে গুরুতর জখম হল এক বছর পাঁচেক বয়সের শিশু কন্যা।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-২ ব্লকের জীবনতলা থানার দাহারানি গ্রামে।বর্তমানে গুরুতর জখম অবস্থায় শিশু কন্যা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে স্থানীয় একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল।সেখানে প্রচুর মানুষজনের আনাগোনাও ছিল।
আনন্দে সকলেই মাতোয়ারা ছিলেন।চলছিল বাজী ও পটকা ফাটানো।বাজি ফাটানোর সময় হঠাৎই ওই শিশু কন্যার চোখে একটি বাজী পটকা ফেটে যায়।মুহূর্তে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকে শিশু কন্যা।এরপর পরিবারের লোকজন শিশুকন্যা কে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে।তার ডান চোখে মারাত্মক আঘাত লাগে।বর্তমানে আশাঙ্কাজনক অবস্থা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Post a Comment