৪ বছর পরে তামিলনাড়ুতে ফিরল তানু - The News Lion

৪ বছর পরে তামিলনাড়ুতে ফিরল তানু

 


দি নিউজ লায়ন;    বছর চারেক আগে তামিলনাড়ু থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন মানসিক ভারসাম্যহীন তরুণী মোচ্চা রাগিনী রাগিনী ওরফে তানু (২২) । প্রায় দুই বছর উলুবেড়িয়া আশা ভবন সেন্টারে থেকে চিকিৎসার পর সুস্থ হয়ে সোমবার পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি ফিরল এই তরুণী। এদিন লিলুয়ার চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এবং জেলা সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে তানুকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।


সূত্রের খবর ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে মানসিক ভারসাম্যহীন এই তরুণী দক্ষিণ ২৪ পরগনার একটি হোম থেকে উলুবেরিয়ার আশা ভবন সেন্টারে আসে। সেই সময় এই তরুণী অবস্থা এতটাই খারাপ ছিল বাড়ির ঠিকানা দূরে থাক নিজের নামটাও ভালো করে সে বলতে পারতো না। এরপরে প্রায় দুই বছর তার মানসিক চিকিৎসার পর সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে থাকে। মাস চারেক আগে তানুর কাছ থেকে একটি মোবাইল ফোন নাম্বার উদ্ধার করে আশা ভবন সেন্টারের কর্মকর্তারা। এরপর ঐ ফোন নাম্বারে যোগাযোগ করা হয় পাশাপাশি নিয়মিত ভিডিও কলের মাধ্যমে তরুণীর সঙ্গে তার পরিবারের লোকেরা কথা বলতে শুরু করে। সূত্রের খবর মাসখানেক আগে তরুনীর পরিবার তাকে ফেরত নেওয়ার ইচ্ছা প্রকাশ করার পরেই আশা ভবন কতপক্ষ তানুকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেয়। সেইমতো চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এবং জেলা সমাজ কল্যাণ দপ্তর কে বিষয়টি জানানো হয়। আর তাদের সম্মতি পাওয়ার পরেই সোমবার তরুণীকে তার মামা ও জামাই বাবুর হাতে তুলে দেওয়া হয় এবং তিন জনে তামিলনাড়ুর পথে রওনা দেয়।


প্রায় আড়াই বছর পর তানুকে সুস্থ করে বাড়িতে ফেরৎ পাঠাতে পেরে খুশি আশা ভবন সেন্টারের কনধার জন মেরী বারুই। তিনি জানান দীর্ঘদিন তানু আমাদের সঙ্গে পরিবারের সদস্যদের মত ছিল। সোমবার ও বাড়ি চলে যাওয়ায় মনটা একটু খারাপ তবে ওকে সুস্থ করে বাড়ি পাঠাতে পেরে আমরা খুশি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.