বিজেপি ডাকাতদের জমিদার, জঞ্জালের পার্টি, মমতা - The News Lion

বিজেপি ডাকাতদের জমিদার, জঞ্জালের পার্টি, মমতা

 


দি নিউজ লায়নঃ    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসে ঢং করেন। আম্ফান ঘুর্ণিঝড়ের সময় বাংলায় দেখতে এলেন মোদী। হেলিকপ্টারে করে আম্ফানে ক্ষতিগ্রস্ত এলাকায় ঘুরলেন। তারপর  রাজ্যের টাকা রাজ্যকেই দিয়ে গেলেন।  মাছের তেলে মাছ  ভেজে গেলেন। মানুষ চিনতে আমি ভুল করি না। 


 একুশের বিধানসভা নির্বাচনের প্রচারে নেমে পাথরপ্রতিমার সভায় দাঁড়িয়ে মোদীর বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি হচ্ছে ডাকাতদের জমিদার। বিজেপি বহিরাগত গুন্ডাদের পার্টি। বিজেপি বহিরাগত দুর্যোধনের পার্টি। বিজেপি জঞ্জালের পার্টি। বিজেপি এনপিআরের পার্টি। বাংলার মাটিতেই বিজেপিকে রাজনৈতিকভাবে কবর দিতে হবে। 


 মমতা এদিন জনগণের উদ্দেশ্যে বলেন, এবারের ভোটে তৃণমূলের প্রার্থীদের নাম মাথায় রাখবেন না। বাংলায় মমতা দিদির সরকার চাইলে তৃণমূলকেই ভোট দেবেন। আমি বিজেপির মতো মিথ্যেবাদী নই।


 এদিন মমতা ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও আক্রমণ করতে ছাড়েননি। তিনি বলেন, অমিত শাহ হোঁদল কুতকুত নেতা। ওদের বাংলার মানুষ আর পছন্দ করেন না।  আমি মানুষের ব্রিগেড দেখে বুঝতে পারছি, আপনারা তৃণমূলকেই ভোট দেবেন। 


আমি যদি মানুষের ব্রিগেড দেখে বুঝতে না পারি তাহলে আমার রাজনীতি করাটাই বৃথা। মনে রাখবেন, রয়্যাল বেঙ্গল টাইগার হারতে জানে না। বিজেপিকে এবার ইঁদুরে পরিণত করা হবে। মমতা বলেন, এবার ভোটে খেলা হবে, দেখা হবে, জেতা হবে। এই নির্বাচনটা দিল্লির নয়, এই নির্বাচন বাংলার।


 তাই বাংলার মানুষই ঠিক করবেন বাংলার মসনদে কে থাকবেন। বহিরাগতদের বাংলায় ঠাই হবে না। আমার তো একটা পায়ে চোট। কিন্ত ভাঙা পায়েই যা খেলবো, তাতে বিজেপিকে বোল্ড আউট করে দেবো। আজ যে সিপিএম সেই বিজেপি। যে কংগ্রেস সেই বিজেপি। আমি বিজেপির মতো দাঙ্গাবাজ নই, ধান্দাবাজ নই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.