জঙ্গলমহলে একের পর এক প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ - The News Lion

জঙ্গলমহলে একের পর এক প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ

 


দি নিউজ লায়নঃ    জঙ্গলমহলে একের পর এক প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ। এদিন শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বললেন, মোদী করছেন স্কিম আর দিদি করছেন স্ক্যাম।  দিদির সন্ত্রাসে মানুষ বিরক্ত। কাটমানি হঠাতে চাইলে তৃণমূলকে সরান। 


তাছাড়া অনুপ্রবেশকারীরা আপনাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে তাই দিদিকে হারানো প্রয়োজন। এদিন তিনি বলেন, জঙ্গলমহলে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি বিজেপি রাজ্যে ক্ষমতায় আসলে বিএম কিষাণ স্কিমে বকেয়া থাকা ১৮ হাজার টাকাও তুলে দেওয়া হবে।   


মহিলাদের বিনা পয়সায় সরকারি পরিবহণে যাতাযাতের সুবিধা দেওয়া হবে।  জঙ্গলমহলে নতুন এইমস তৈরি করা হবে। সরকারি চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণ করা হবে।  তাই বিজেপিকে ভোট দিতে আহ্বান করেছেন তিনি।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.