জঙ্গলমহলে মিঠুনের রোড শো অনেকটাই স্বস্তি এনে দিয়েছে গেরুয়া শিবিরকে - The News Lion

জঙ্গলমহলে মিঠুনের রোড শো অনেকটাই স্বস্তি এনে দিয়েছে গেরুয়া শিবিরকে

 


দি নিউজ লায়নঃ     বাংলার মাটিতে তিনিই যে মহাগুরু তার প্রমাণ দিয়ে দিলেন মিঠুন চক্রবর্তী।   একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে অবশেষে প্রচারের ময়দানে নেমে পড়লেন মেগাস্টার মিঠুন চক্রবর্তী। আর প্রচারে নেমেই কার্যত জনজোয়ারে ভাসলেন তিনি। 


বৃহস্পতিবার জঙ্গলমহলে বেশ কয়েকটি রোড শো করেন মিঠুন। জঙ্গলমহলের শালতোড়া থেকে শুরু করে চলে যান পুরুলিয়ার মানবাজার পর্যন্ত। প্রতিটি জায়গাতেই মিঠুনের রোড শোতে নামে মানুষের ঢল। মিঠুনকে একবার কাছ থেকে দেখতে হুটোপুটি পড়ে যায় উতসাহী মানুষের মধ্যে। দলে দলে মানুষ ছুটে আসেন একবার মিঠুনকে দেখতে।  


রোড শোতে দাঁড়িয়ে মিঠুন তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,  বাংলার মানুষের পাশে থেকে কাজ করতে চাই।  সেইজন্যই বিজেপিতে যোগদান করেছি।কাজ করার জন্য রাস্তায় নামতে চাই। আমার সঙ্গে বাংলার হৃদয়ের সম্পর্ক। বাংলার গরীব মানুষদের জন্য কাজ করতে চাই। এদিন প্রথমে মিঠুনের হেলিকপ্টার  এসে নামে জঙ্গলমহলের শালতোড়ার নেতাজী সেন্টনারি কলেজ গ্রাউন্ডের অস্থায়ী হেলিপ্যাডে। কিন্ত সেখানে এতো ভীড় ছিলো যে প্রায় ১০ মিনিট হেলিক্টারের মধ্যে আটকে থাকতে হয় মহাগুরুকে। পরে মিঠুনের নিরাপত্তারক্ষীরা ধাক্কাধাক্কি করে কোনওমতে মিঠুনকে হেলিকপ্টার থেকে নামিয়ে নিয়ে আসেন। 


এদিন ট্যাবলোতে করে প্রচার সারেন মিঠুন। কিন্ত তাঁকে একটিবার ছোঁয়ার জন্য ট্যাবলো ঘিরে হুড়োহুড়ি পড়ে যায়। প্রবীণ এক ব্যক্তি মিঠুনকে একবার ছুঁয়ে দেখতে উঠেও পড়েন ট্যাবলোতে। যদিও মিঠুন তাঁকে নিরাশ করেননি। এদিন জনতার ভীড় থেকে শ্লোগান ওঠে, বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে আমরা মহাগুরুকে চাই। এদিন জঙ্গলমহলের ঝাড়গ্রাম এবং কেশিয়াড়িতেও রোড শো করেন মিঠুন চক্রবর্তী। 


তবে এদিন প্রবল গরম ও চড়া রোদকে উপেক্ষা করে যেভাবে মানুষের ঢল মিঠুনের রোড শোতে নেমেছিলো তাতে প্রথম দফার ভোটের আগে জঙ্গলমহলের মাটিতে যথেষ্ট আশাবাদী বিজেপি। মিঠুনের রোড শো এদিন অনেকটাই স্বস্তি এনে দিয়েছে গেরুয়া শিবিরকে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.