বীরভূমে ঢুকতেই মণিরুলের নামে পোস্টার
দি নিউজ লায়ন; এবার লাভপুর ভাজপার দলীয় কার্যালয়ে মনিরুল ইসলামের বিরুদ্ধে পোস্টার পরলো। স্পষ্ট ভাষায় পোস্টারে লেখা হয়েছে খুনি মনিরুল ইসলামকে লাভপুরের মানুষ চায় না। প্রাইমারিতে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে বেকারদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া প্রতারক মনিরুলকে চাই না। পোস্টারের নিচে লেখা লাভপুরের সাধারণ ভাজপা কর্মী।
সামনেই বিধান সভা নির্বাচন, তার আগে ভাজপার দলীয় কার্যালয়ে পোস্টারে স্বভাবতই বেশ বেকায়দায় বীরভূম জেলা ভাজপা। বিষয়টি নিয়ে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জানিয়েছেন, ইঁদুর খাবার নিয়ে পালিয়েছে। খাবার উদ্ধারের জন্য ইঁদুরকে বেড়াল তারা করেছে। ফল যা হবার সেটাই হবে। মাত্র চার দিন আগে বীরভূম জেলায় পা রেখেছেন ভাজপা নেতা মনিরুল ইসলাম।
যেহেতু বিভিন্ন মামলা-মোকদ্দমায় তার নাম থাকায় তিনি লাভপুরে ঢুকতে পারবেন না আদালতের নির্দেশে। শনিবার তার বিরুদ্ধে ভাজপার সাধারণ কর্মীদের বিক্ষোভের বহিঃপ্রকাশ দেখে মনিরুল ইসলাম তার ফোন বন্ধ করে দেন। বিষয়টি নিয়ে তার প্রতিক্রিয়া নেবার জন্য বারবার ফোন করা হলেও তার ফোন সুইচড অফ ছিল।

Post a Comment