গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর ভাই তৃণমূলের প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানালেন
দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মদন রুইদাস।কিন্তু সেই বিধানসভা কেন্দ্রের গড়বেতা ১ নম্বর ব্লকের তিন নম্বর বড়মুড়া অঞ্চলের বড়মুড়া তৃণমূলের বুথ সভাপতি তথা বিজেপি প্রার্থীর ভাই সত্য রুইদাস তৃণমূলের মনোনীত প্রার্থী উত্তরা সিংহ হাজরাকে জেতানোর লক্ষ্যে লড়াই করছেন রাজনৈতিক ভাবে। রবিবার তৃণমূল এর বুথ সভাপতি সত্য রুইদাস বলেন ২০০০ সালে সিপিআইএম এলাকা দখলের সময় আমাকে লক্ষ্য করে গুলি করে।
সেই গুলিতে এখনো যখম আমার ডান হাত, তখন তৃণমূল কংগ্রেস ছাড়া কেউ আমার পাশে এসে দাঁড়ায় নি। তাই তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তরা সিংহ হাজরা কে ভোট দেওয়ার আবেদন জানিয়ে রবিবার থেকে তিনি প্রচার শুরু করে দিয়েছেন বলে জানান। তিনি বলেন আমার দাদা মদন রুইদাস বিজেপির প্রার্থী হয়েছেন, তা সত্ত্বেও আমি তৃণমূল কংগ্রেস প্রার্থী কে ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। তিনি বলেন সাম্প্রদায়িক শক্তি বিজেপি ও সন্ত্রাস সৃষ্টিকারী সিপিএমকে গড়বেতার মাটি থেকে উৎখাত করতে হবে।
তাই গড়বেতার প্রতিটি মানুষের কাছে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তরা সিংহ হাজরা কে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বান জানান। তিনি আরো বলেন যে বিজেপির মত মিথ্যাবাদী দল ভারতবর্ষে আর একটাও নেই ,তেমনি সন্ত্রাস সৃষ্টিকারী দল হল সিপিএম ।তাই এই দুই দলকে গড়বেতার মানুষ আগামী বিধানসভা নির্বাচন প্রত্যাখ্যান করবে উন্নয়নের কান্ডারী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করবে।

Post a Comment