গড়বেতার চমকাইতলা থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন উত্তরা সিংহ হাজরা
দি নিউজ লায়নঃ রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বিধানসভার তৃনমুল কংগ্রেসের প্রার্থী উত্তরা সিংহ হাজরা গড়বেতার চমকাইতলা এলাকা থেকে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারের কাজ শুরু করেন। ওই এলাকার সমস্ত বুথ সভাপতি ,পঞ্চায়েত সদস্য ও সদস্যা সহ স্থানীয় অঞ্চলে কমিটির মেম্বারদের নিয়ে তিনি নিবার্চন কে সামনে রেখে বিস্তারিত ভাবে আলোচনা করেন। প্রার্থী চেয়ারে না বসে দলীয় কর্মীদের সাথে মাটিতে বসে আলোচনা করেন।
ওই আলোচনা সভায় উপস্তিত ছিলেন স্থানীয় অঞ্চলের অঞ্চল সভাপতি বদুরুদ্দিন গায়েন,গড়বেতা এক ব্লক তৃনমূলের সভাপতি সেবাব্রত ঘোষ এবং অঞ্চল ও ব্লকের অনেক গুরুত্বপূর্ণ নেতৃত্ব সহ দলের প্রার্থী উত্তরা সিংহ হাজরা। গড়বেতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তরা সিংহ হাজরা বিধানসভা নির্বাচন নিয়ে দলীয় নেতৃত্ব ও কর্মীদের সাথে আলোচনা করেন।
তিনি বলেন গড়বেতার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন। যা আগামী দিনে প্রমাণিত হবে ।গড়বেতায় বিজেপি বলে কোন কিছুই নেই। ভুল করে মানুষ লোকসভা নির্বাচনে বিজেপি কে ভোট দিয়েছিল ।তারা তাদের ভুল বুঝতে পেরে বিজেপি ছেড়ে দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। তিনি বলেন হাজার চেষ্টা করলেও গড়বেতায় বিজেপি জয়লাভ করতে পারবে না ।তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে গড়বেতার মানুষ তাঁকে আশীর্বাদ করবেন।
তিনি বলেন গড় বেতার প্রতিটি মানুষের কাছে তিনি রাজ্য সরকারের সাফল্য তুলে ধরবেন এবং মমতা ব্যানার্জিকে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার জন্য ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানাবেন বলে তিনি জানান। নির্বাচনের প্রচার এর প্রথম দিনেই তিনি মানুষের কাছ থেকে ভালো সাড়া পেয়েছেন বলেও তিনি জানান।সেই সঙ্গে জয়ের ব্যাপারে আশাবাদী বলেও তিনি জানান।

Post a Comment