চূর্নী নদী দূষনের প্রতিবাদে অনশন, বিক্ষোভ নদীয়ায়
দি নিউজ লায়নঃ নদীয়া জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া চূর্নী নদী ভয়ংকর দূষনে আক্রান্ত ৷ বাংলাদেশের কেরু কোম্পানীর বর্জ দীনদিন থেকেই নদীতে ফেলা হয় ৷ বাংলাদেশের বর্জ মাথাভাঙা নদী হয়ে চূর্নীর মধ্যে দিয়ে তা প্রবাহিত হচ্ছে ৷ মদ তৈরীর বর্জ নদীতে ফেলার ফলে নদীর জল বিষাক্ত হয়ে যাচ্ছে ৷
নদীর জল দূষিত হওয়ায় জলবাহিত রোগের প্রার্দুর্ভাব যেমন দেখা যাচ্ছে তেমনি নদীর মাছ মারা যাচ্ছে ৷ ফলে নদী তীরের মানুষজন চরম আর্থিক সংকটে ভূগছেন ৷ সেই কারনেই দক্ষিন বঙ্গ মৎস্যজীবী ফোরাম এবং নদীয়া নদী সংসদের যৌথ উদ্যোগে আজ নদীয়ার কুঁচেমোরা এলাকায় প্রতিকী অনশন এবং বিক্ষোভ সভার আয়োজনকরা হয় ৷ কেন্দ্র সরকার কিছুই করেনি। কাজ কিছু হয়নি ৷ বিজেপি সাংসদ জগন্নাথ সরকার কিছুই করেনি শুধুই বড় বড় আশা ।
কিছুকরেননি চূর্নীর জন্য৷ ফলে নদীদূষন রোধ করা যায়নি ৷ প্রসঙ্গত নদীর দূষণ রোধে এবং বাংলাদেশের কেরু কোম্পানীর বর্জ নদীতে না ফেলার দাবীতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছে মাথাভাঙা চূর্নী বাঁচাও কমিটি ৷ তবে আজকের অনশন এবং বিক্ষোভ সভায় জেলার পরিচিত অনেক নদী এবং পরিবেশ কর্মীদেরই দেখা পাওয়া যায়নি ৷

Post a Comment