ইলামবাজারে পিটিয়ে খুন - The News Lion

ইলামবাজারে পিটিয়ে খুন

 


দি নিউজ লায়নঃ     সাত সকালে এক ব‍্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বীরভূমের ইলামবাজারে।  সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পায় এক ব‍্যক্তি রক্তাক্ত অবস্থায়  রাস্তার ধারে পড়ে আছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পিটিয়ে খুন করা।হয়েছে ওই ব‍্যক্তিকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত ব‍্যক্তির নাম সুশান্ত বাগদি।


 ইলামবাজার  থানার বিলাতি গ্রাম পঞ্চায়েতের সুলতানপুর গ্রামের কাছে তার দেহ উদ্ধার হয়। পরিবারের বক্তব্য, রবিবার সুশান্ত পাশের গ্রামে বিসর্জন দেখতে গিয়েছিল । সোমবার সকালে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়।  


দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি রক্তমাখা বাঁশ। পরিবারের  অভিযোগ পিটিয়ে খুন করা হয়েছে তাকে। মাথায় গুরুতর আঘাতের চিহ্ন মিলেছে। ঘটনাস্থলে ইলামবাজার থানার পুলিশ পৌঁছে  তদন্ত শুরু করেছে। এলাকার বাসিন্দাদের একাংশের মতে, বন্ধুদের সঙ্গে বচসার জেরেই খুন হয়েছে  সুশান্ত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.