জটু লাহিড়ির কুশপুতুল পুড়িয়ে হাওড়ায় বিক্ষোভ তৃণমূলের
দি নিউজ লায়নঃ মীরজাফর গদ্দার জটু লাহিড়ি নিপাত যাক।' এই স্লোগান দিয়ে হাওড়ার শিবপুর বিধানসভা এলাকায় জটু লাহিড়ির কুশপুতুল দাহ করল তৃণমূল। জটু লাহিড়ি ভাজপায় যোগ দিতেই শিবপুর বিধানসভার বিভিন্ন এলাকায় প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন তৃণমূল কর্মীরা।
রবিবারের পর সোমবারেও জটু লাহিড়ির কুশপুতুল দাহ করেন শিবপুর বিধানসভা কেন্দ্র এলাকার তৃণমূল সমর্থকরা। উল্লেখ্য, এর আগে রবিবারেও জগাছা চণ্ডী বিদ্যাপীঠের সামনে জটু লাহিড়ীর কুশপুতুল পোড়ানো হয়। স্লোগান ওঠে, 'জটু লাহিড়ীর কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও'। 'ভাজপার দালাল জটু লাহিড়ি শিবপুর থেকে দূর হটো'। 'মীরজাফর হটাও দেশ বাঁচাও'। এরপর এদিন ফের জটু লাহিড়ীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ হলো।

Post a Comment