প্রার্থীতালিকা ঘোষণা হতেই তৃণমূলে ভাঙন
দি নিউজ লায়ন; প্রার্থীতালিকা ঘোষণা হতেই তৃণমূলে ভাঙন। ২০১৬-র বিধানসভা ভোটে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি কেন্দ্রে জিতেছিলেন তৃণমূল প্রার্থী পরেশ মুর্মু। কিন্তু এবার ফের তাঁকে প্রার্থী করতেই বিদ্রোহের আগুন জ্বলল তৃণমূলে শিবিরে।
পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে এবার বিদায়ী বিধায়ককে প্রার্থী করার প্রতিবাদে একযোগে দল ছাড়লেন তৃণমূলের রাজ্য কমিটি সদস্য ও ৯ অঞ্চলের যুব সভাপতি। এমনকী, 'তোলাবাজ, দুর্নীতিবাজ ও বহিরাগত' প্রার্থীকে হারানোর চ্যালেঞ্জ নিয়ে মিছিল করলেন তাঁরা। তাদের চ্যালেঞ্জ, 'এলাকার ১৩৯টি বুথেই তোলবাজকে হারাব'। আর মিছিলে স্লোগান উঠল, 'পরেশ মুর্মু হটাও, কেশিয়াড়ী বাঁচাও'।
এই বিষয় তৃণমূলের রাজ্য কমিটির সদস্য কল্পনা শীটের অভিযোগ, 'গত পাঁচ ধরে চাকরি দেওয়ার নাম করে বেকার যুবকদের কাছে টাকা তুলেছেন পরেশ মুর্মু। বিধায়কের তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে বিরুদ্ধে সোচ্চার কেশিয়াড়ির মানুষ। 'আমরা দলের কাছে বারবার আবেদন করেছিলাম, তাঁকে যেন প্রার্থী না করা হয়। বলেছিলাম, বহিরাগত নয়, কেশিয়াড়িতে ভূমিপুত্রকেই প্রার্থী করা হোক। এরপরেও কেন তাঁকে প্রার্থী করা হল?' তবে দল যখন আমাদের কথা শোনেনি, তখন দলে থাকার কোনও প্রয়োজন নেই'।

Post a Comment