টাইগারেই ভরসা রাখল তৃণমূল
দি নিউজ লায়ন; টাইগারেই ভরসা রাখল তৃণমূল। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী করা হয়েছে রাজেশ লাকড়া ওরফে টাইগারকে।৩ জানুয়ারি আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের প্রকাশ্য মঞ্চে তার উপর আস্থা রেখেছিলেন মমতা। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে ডুয়ার্সের টাইগার বলে পরিচিত রাজেশ লাকড়ার উপর ভরসা রেখেছিলেন তৃণমূল নেত্রী। ভাজপার বিরুদ্ধে লড়াইয়ে ডুয়ার্সের মুখ রাজেশ লাকড়া বলেও নেত্রীর কথায় ইঙ্গিত মিলেছিল।
আলিপুরদুয়ার জেলার মোট পাঁচটি বিধানসভা কেন্দ্রের চারটিতেই নতুন মুখ। তৃণমূল কংগ্রেস ফালাকাটা বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে দলের ফালাকাটা ব্লকের কোঅর্ডিনেটর সুভাষ রায়কে। একইভাবে কালচিনি বিধান সভায় প্রার্থী করা হয়েছে কালচিনি ব্লকের দলের কোঅর্ডিনেটর পাশাং লামাকে। এদিন প্রার্থী ঘোষণার পর এই কেন্দ্রে পাশাং লামাকে নিয়ে তৃণমূল কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। জেলার কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে লিউস কুজুরকে।
লিউস কুজুরকে প্রার্থী ঘোষণার পরেই কুমারগ্রাম এ মিছিল বের করে তৃণমূল। লিউসকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তৃণমূল নেতা ও কর্মীরা। আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে টিকিট পেয়েছেন আলিপুরদুয়ারের বিধানসভার সৌরভ চক্রবর্তী। এদিন লিউস কুজুর বলেন, " আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে এই বিধানসভা কেন্দ্রে লড়াই করার সুযোগ করে দিয়েছেন তিনি। বিপুল ভোটে এই বিধানসভা কেন্দ্র থেকে জিতে এই বিধানসভা দিদিকে উপহার দেব।"

Post a Comment