তারকা প্রার্থীদের হাত ধরেই কি জিততে চাইছে তৃণমূল
দি নিউজ লায়নঃ আজ ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে ১৪টি আসনে দেওয়া হয়েছে তারকা প্রার্থী। তবে দেখা যাচ্ছে ২০১৯-এর লোকসভা নির্বাচনে যে আসনগুলিতে তৃণমূল একটু বেশি মার্জিনে পিছিয়ে ছিল সেই আসনগুলিতেই তারকা প্রার্থী দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই কেন্দ্রগুলিতে তারকা প্রার্থীদের হাত ধরেই একুশে ভোট জিততে চাইছে তৃণমূল। তবে কিছু কিছু জায়গায় এগিয়ে থাকা সত্ত্বেও তারকা প্রার্থী দিয়েছে তৃণমূল। তবে রাজনৈতিক মহলের ধারনা গোষ্ঠীদ্বন্দ্ব এড়িয়ে চলতেই এমন সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের?

Post a Comment