জুন মালিয়াকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ - The News Lion

জুন মালিয়াকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ

 


দি নিউজ লায়নঃ     বুধবার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়ার সমর্থনে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শালবনি ব্লকের গড়মাল অঞ্চলের বিভিন্ন গ্রামে প্রচার এর আয়োজন করা হয়। নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া, তৃণমূল কংগ্রেসের নেতা নেপাল সিংহ,সুজয় হাজরা, সন্দীপ সিংহ, শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কুয়ারি সহ আরো অনেকে। 


বুধবার শালবনি ব্লকের গড়মাল, জগন্নাথপুর , খড়িকাশুলি ,মৌপাল ,নোনা শোল, জলহরি সহ বিভিন্ন এলাকায় রোড শো করে এবং পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার করেন অভিনেত্রী জুন মালিয়া। জুন মালিয়া প্রচারে যাওয়ায় তাকে ঘিরে তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মহিলাদের উপস্থিত ছিল সব থেকে বেশি। তবে গড়মাল অঞ্চলের নোনাশোল  গ্রামে জুন মালিয়া প্রচার করতে গেলে তাকে ধারালো অস্ত্র দেখিয়ে প্রচার করতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। যার ফলে তৃণমূল কর্মীদের সাথে বিজেপি কর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়।ওই এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পিড়াকাটা ফাঁড়ির পুলিশ বাহিনী। 


পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূল কংগ্রেসের নেতা সুজয় হাজরা বলেন বিজেপি ক্ষমতায় এখনো আসেনি। তার আগে যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য একজন প্রার্থীকে প্রচারে বাধা দেওয়া হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়।মানুষ বিজেপিকে এর যোগ্য জবাব দিবে।তিনি দলীয় কর্মীদের শান্ত থাকার নির্দেশ দেন।তবে বিজেপি দলের পক্ষ থেকে তৃনমূলের আনা অভিযোগ অস্বীকার করা হয়েছে।


 মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া বলেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন এবং আগামী দিনেও থাকবে ।তাই এই এলাকার মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে। তাই বিজেপি হাজার চেষ্টা করলেও তৃণমূল কংগ্রেস কর্মীদের দমিয়ে রাখতে পারবে না ।শান্তি ও উন্নয়নের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার জন্য ওই এলাকার সর্বস্তরের মানুষের কাছে তিনি জোড়া ফুলে ভোট দিয়ে তাকে আশীর্বাদ করার জন্য আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.