ফের মৃত চিতাবাঘ উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্ক
দি নিউজ লায়নঃ ফের মৃত চিতাবাঘ উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের ভারত-ভুটান সীমান্তে অবস্থিত মাকরাপাড়া চা বাগানে। জানা গিয়েছে, বুধবার সংশ্লিষ্ট চা বাগানের ২৯ নং সেকশনে মৃত চিতাবাঘ টিকে পরে থাকতে দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা বনদপ্তর কে খবর দিলে বন দপ্তরের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা মৃত চিতাটি কে উদ্ধার করে নিয়ে যায়।
তবে চিতাবাঘটির মৃত্যুর কারণ জানা যায়নি। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, মৃত পুরুষ চিতা বাঘটির আনুমানিক ৩/৪ বছর। এই প্রসঙ্গে বন দপ্তরের জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁওয়ের রেঞ্জার দোরজি শেরপা জানান, "মাকরাপাড়া চা বাগান থেকে একটি মৃত চিতা বাঘ উদ্ধার হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলে জানান তিনি।"

Post a Comment