সাম্প্রদায়িক শক্তি বিজেপি বাংলা জুড়ে দাঙ্গা ও সন্ত্রাস সৃষ্টি করার জন্য মানুষকে মিথ্যা কথা বলছে , শ্রীকান্ত মাহাতো - The News Lion

সাম্প্রদায়িক শক্তি বিজেপি বাংলা জুড়ে দাঙ্গা ও সন্ত্রাস সৃষ্টি করার জন্য মানুষকে মিথ্যা কথা বলছে , শ্রীকান্ত মাহাতো

 




দি নিউজ লায়নঃ     বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস এর প্রার্থী শ্রীকান্ত মাহাতোর সমর্থনে শালবনি এলাকায় মিছিল ও প্রচার কর্মসূচির আয়োজন করা হয়। মিছিল ও প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন শালবনি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রীকান্ত মাহাতো ,জেলা পরিষদের সদস্য অঞ্জনা মাহাতো সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।


 মিছিল ও প্রচার কর্মসূচিতে কয়েক হাজার মানুষ শামিল হয়েছিল। সুসজ্জিত মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিল  থেকে শালবনি কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রীকান্ত মাহাতো পথচলতি মানুষ থেকে সর্ব সাধারণের কাছে রাজ্যে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী করার জন্য জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানান। তিনি বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প গুলির কথা তুলে ধরেন।


 সেই সঙ্গে তিনি বলেন সাম্প্রদায়িক শক্তি বিজেপি বাংলা জুড়ে দাঙ্গা ও সন্ত্রাস সৃষ্টি করার জন্য মানুষকে মিথ্যা কথা বলছে এবং তৃণমূলের বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচার করছে।তিনি আরো বলেন যে যেখানে দিল্লিতে কৃষক আন্দোলন শুরু হয়েছে, হাজার হাজার কৃষক ঘরবাড়ি ছেড়ে আন্দোলনে সামিল হয়েছেন কৃষি বিল বাতিলের দাবিতে ।সেখানে যাওয়ার মত ক্ষমতা নেই বিজেপি নেতাদের ।অথচ বাংলাতে এসে পড়ে রয়েছে। কিন্তু বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে। 


তার আভাস দিচ্ছে জনগণ। কারণ বিজেপির নেতাদের সভায় মানুষ হয়নি ।জঙ্গলমহল  এর মানুষ বেইমানদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য এখন থেকে কোমর বেঁধে তৃণমূল কংগ্রেসের প্রচারে সামিল হয়েছেন ।তাই তিনি বলেন জঙ্গলমহলের শান্তি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে আপনারা  আমাকে ভোট দিয়ে আশীর্বাদ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে আগামী দিনেও থাকবে। তাই উন্নয়নের কান্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার জন্য সাতাশে মার্চ ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিবেন বলে ওই এলাকার বাসিন্দাদের জানান তৃনমূলের প্রার্থী শ্রীকান্ত মাহাতো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.