বালি খাদান থেকে উদ্ধার দ্বাদশ শতকের প্রাচীন সূর্য মূর্তি
দি নিউজ লায়ন, বালি খাদানে বালি উত্তোলনের সময় বালির স্তরের মাঝখান থেকে উঠে এল একটি প্রাচীন মূর্তি। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে দারকেশ্বরের বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের নারিচা সর্বমঙ্গলা বালি ঘাটে। বালি উত্তোলনের সময় আচমকাই বালির স্তরের মধ্যে মূর্তিটি দেখতে পান শ্রমিকরা।
খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ভাবে বিশেষজ্ঞদের ধারনা মূর্তিটি দ্বাদশ শতকের। পাথরের তৈরী মূর্তিটি প্রাচীন সূর্য মূর্তি বলে দাবি বিশেষজ্ঞদের । মূর্তিটি আপাতত পাত্রসায়ের থানায় নিয়ে যাওয়া হয়েছে।

Post a Comment