মৃৎশিল্পীদের সঙ্গে মাটির কলসি করে নির্বাচনী প্রচার নীহারের
দি নিউজ লায়নঃ চাঁচোলে কুমোর পাড়ার মৃৎশিল্পীদের সঙ্গে কলস তৈরি করে জনসংযোগ সারলেন তৃণমূলপ্রার্থী নিহার ঘোষ। ইংরেজবাজারের বিধায়ক নিহারকে এবার চাঁচোল কেন্দ্রের প্রার্থী করেছে তৃণমূল। শুক্রবার সকালে চাঁচোলে নির্বাচনী প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী নিহার ঘোষ ।
চাঁচোল কেন্দ্রে পৌঁছে কুমোরপাড়াতে গিয়ে মৃৎ শিল্পীদের সঙ্গে সাক্ষাৎ করার সময় কলস তৈরীর কাজে হাত লাগান নিহার। এরপর মন্দির, মসজিদে গিয়ে প্রণাম এবং দুয়া জানান তিনি। চাঁচোলে তৃণমূল প্রার্থী নিহার ঘোষের সঙ্গে এদিন চাচোল তৃণমূল ব্লক নেতৃত্ব অংশ নিয়েছিলেন। চাঁচোল শহরের কাজী আজারুদ্দিন বাজারের পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি।
পাশাপাশি চাঁচোল শহরের বিভিন্ন এলাকায় কি ধরনের সমস্যা রয়েছে সেসব ব্যাপারেও খোঁজ নেন তিনি। নির্বাচনের পর তৃতীয় তৃণমূল সরকার গঠন হলেই চাঁচোলের একাধিক সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি । পাশাপাশি তিনি এও জানিয়েছেন, মুখ্যমন্ত্রী চাঁচোলকে পুরসভা হিসাবে ঘোষণা করেছেন। আর নির্বাচনের পর তৃণমূল সরকার গঠন হতে পুরসভার প্রক্রিয়াকরণের কাজ সম্পন্ন করে ফেলা হবে।
এদিন চাঁচোল শহরে গিয়ে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের সমস্ত অঞ্চল কমিটি নেতাদের সঙ্গে এক প্রস্তর বৈঠক করেন তৃণমূল প্রার্থী। এরপর প্রচারে বেরিয়ে খোল, করতাল বাজিয়েও নির্বাচনী প্রচারে চালান তৃণমূল প্রার্থী নিহার ঘোষ। বিভিন্ন ভাবে তৃণমূল প্রার্থীকে প্রচার করতে দেখে রীতিমতো উচ্ছ্বাসে ফেটে পড়েন দলের কর্মী সমর্থকেরা। এদিন প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী নিহার ঘোষ বলেন , মুখ্যমন্ত্রী চাঁচোলকে পুরসভা হিসাবে ঘোষণা করেছেন।
যা বিগত দিনে বাম সরকার করতে পারে নি । এরপর চাচলে মহাকুমা সংশোধনাগার তৈরির কাজ শুরু হয়েছে। স্টেডিয়ামের কাজ চলছে। একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে। এখানে কিছুটা নিকাশি ব্যবস্থার সমস্যা রয়েছে, সেটাও এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী আসনে মমতা বসবেন। তারপরই চাচোল শহরকে আধুনিক ভাবে সাজিয়ে তোলা হবে।

Post a Comment