শঙ্খ বাজিয়ে ফুল ছড়িয়ে বাড়ির ছেলেকে বরণ করে নিলেন গড়বেতা দুই ব্লকের মাকলি অঞ্চলের বাসিন্দারা - The News Lion

শঙ্খ বাজিয়ে ফুল ছড়িয়ে বাড়ির ছেলেকে বরণ করে নিলেন গড়বেতা দুই ব্লকের মাকলি অঞ্চলের বাসিন্দারা

 


 দি নিউজ লায়নঃ     পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গড়বেতা  দুই নম্বর ব্লকের মাকলি অঞ্চলের গ্রামে গ্রামে গিয়ে নির্বাচনী প্রচার করেন পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রীকান্ত মাহাতো। তিনি মাকলি অঞ্চলের বিভিন্ন গ্রামে গিয়ে বাড়ি বাড়ি ভোট ভিক্ষা চেয়ে প্রচার করেন। তিনি গ্রামবাসীদের বলেন আপনারা আমাকে আশীর্বাদ করুন। গত দশ বছরের মত আগামী দিনেও আমি আপনাদের পাশে থাকবো। গ্রামে যাওয়া মাত্র গ্রামের মহিলারা শঙ্খধ্বনি করে ফুল ছড়িয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রীকান্ত মাহাতো কে বাড়ির ছেলে হিসেবে বরণ করে নেয়। আবার কোথাও চন্দনের টিকা পরিয়ে গলায় ফুলের মালা দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয় ।


সেই সঙ্গে গ্রামের মহিলারা শ্রীকান্ত মাহাতো কে বলেন আমরা তোমার সাথে আছি তুমি এগিয়ে যাও। আমরা এবার দিদি কে ভোট দেবো। এভাবেই সকাল থেকে গ্রামে গ্রামে ঘুরে তিনি ভোটের প্রচার করেন। তিনি গ্রামবাসীদের বলেন দিদির উপর নন্দীগ্রামে হামলার ঘটনা ঘটেছে। দিদি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা সবাই দিদির দ্রুত আরোগ্য কামনা করছি। দিদি বাংলার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তাই বাংলার মানুষ দিদির পাশে রয়েছে ।


বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষের আশীর্বাদ রয়েছে দিদির মাথার ওপর  রয়েছে।তাই কোনো অশুভ শক্তি দিদিকে আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তাই তিনি গ্রামবাসীদের বলেন আপনারা প্রার্থনা করুন যাতে দিদি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। সেই সঙ্গে তিনি বলেন গত দশ বছর আমি কি কি কাজ করেছি বিধায়ক হিসেবে সেটা আপনারা ভাল করেই জানেন। আমি আপনাদের বাড়ির ছেলে আপনারা যখন আমাকে ডাকবেন, আমি আপনাদের বিপদে-আপদে পাশে এসে দাঁড়াবো। আগামী দিনেও আপনাদের পাশে থাকবো।


 বিজেপির হুমকি কে ভয় পাবেন না ।সুশান্ত ঘোষের হুমকি কে ভয় পাবেন না। ওদের কাছে আপনার মাথা নত করবেন না। জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শান্তি কে অব্যাহত রাখার জন্য আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী হিসেবে আমাকে আশীর্বাদ করবেন। মমতা উন্নয়ন ও শান্তি ছাড়া অন্য কিছুই জানেন না। তাই উন্নয়নের মাধ্যমে গোটা জঙ্গলমহলে তিনি শান্তি প্রতিষ্ঠা করেছেন। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করুন। সাম্প্রদায়িক শক্তি বিজেপি ও সৃষ্টিকারী বামেদের এই এলাকা থেকে উৎখাত করার জন্য তিনি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.