নয়াগ্রামে কালো পতাকা নিয়ে তৃণমূল কর্মীদের ধিক্কার মিছিল - The News Lion

নয়াগ্রামে কালো পতাকা নিয়ে তৃণমূল কর্মীদের ধিক্কার মিছিল

 


দি নিউজ লায়নঃ    বুধবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের মলম এলাকায় তৃণমূল কর্মীরা কালো পতাকা নিয়ে প্রতিবাদ জানিয়ে ধিক্কার মিছিল করে।ওই  মিছিলে নেতৃত্ব দেন তৃনমুল কংগ্রেস এর মলম অঞ্চলের সভাপতি বঙ্কিম বক্তা। ওই মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহু সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। 


শুক্রবার   নয়াগ্রামের বালিপাল শিব মন্দির প্রাঙ্গণ থেকে ধিক্কার মিছিল শুরু হয়। গোটা মলম  এলাকা ঘুরে ধিক্কার মিছিল বালিপাল শিব মন্দির প্রাঙ্গনে   এসে শেষ হয় ।মিছিল  এর শেষে তৃণমূল কংগ্রেসের ঝাড়গাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহু বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনাটি সুপরিকল্পিত। বিজেপির সুপরিকল্পিত ভাবে ওই ঘটনা  ঘটিয়েছে। 


আমরা দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি ।এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কে ও তৃণমূল কংগ্রেসকে বিজেপি আটকে রাখতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে ।তাই হাজার চেষ্টা করলেও বিজেপি বাংলা থেকে তৃণমূল কংগ্রেসকে সরাতে পারবে না। তিনি বলেন নন্দীগ্রামের ঘটনা অত্যন্ত নিন্দনীয়।ওই ঘটনার নিন্দা করে তৃণমূল কংগ্রেস আন্দোলন শুরু করেছে।


 শুক্রবার কালো পতাকা নিয়ে নয়াগ্রামের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা ধিক্কার মিছিল করে। সেই সঙ্গে তিনি বলেন আগামী ২ রা মে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপিকে আমরা উপযুক্ত জবাব দেবো রাজনৈতিকভাবে।আমরা শান্তি চাই আমরা  হিংসা চাই না ।আমরা উন্নয়ন চাই আমরা  সন্ত্রাস চাই না। তাই বাংলার শান্তি ও উন্নয়নের জন্য তিনি সকলকে তৃণমূল কংগ্রেসের পাশে থাকার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.