এই রাজ্যে ধর্ষকদের শাস্তি হয় না, বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তী
দি নিউজ লায়নঃ এই রাজ্যে আইনের শাস্ন বলে কিছুই নেই। এখানে মহিলাদের কোনও নিরাপত্তা নেই। এখানে ধর্ষকদের শাস্তি হয় না।অশোকনগরে শিল্প গড়ার পরিকাঠামো থাকলেও কোনও শিল্পই এখানে গড়ে ওঠেনি। এইভাবে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোপ দেগে সাংবাদিকদের মুখোমুখি হলেন অশোকনগর বিধানসভার কেন্দ্রের বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তী।
দিল্লির নির্ভয়া কান্ডের দোষিদের শাস্তি চেয়ে বিজেপি মিছিল করলেও দোষিদের শাস্তি হয়নি। এবার রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে। রাজ্যে সুশাসন প্রতিষ্ঠিত হবে। অশোকনগর কেন্দ্রেও এবার পদ্ম ফুটবে বলে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তী। এদিন সোনার বাংলা গড়ার লক্ষে বিজেপিকে সমর্থন করার আহ্বান জানান অশোকনগরের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা মনোজ পন্থা।
Post a Comment