আট থেকে আশি এলাকায় প্রচারে নেমে হাসি-মজায় উৎসবের আমেজেই সময় কাটালেন গৌতম দেব
দি নিউজ লায়নঃ আট থেকে আশি এলাকায় প্রচারে নেমে হাসি-মজায় উৎসবের আমেজেই সময় কাটালেন ডাবগ্রাম ফুলবাড়ি সদ্য প্রাক্তন বিধায়ক তথা তৃতীয়বারের তৃনমূল প্রার্থী গৌতম দেব। তিনি একাধিক বার বলেছেন নির্বাচন তার কাছে একটা উৎসব। বছরের সর্বদাই তিনি নিজ কেন্দ্রের এলাকাবাসীদের সঙ্গে থাকেন। ব্যাপক উন্নয়নে নিজ বিধানসভা এলাকায় বিগত দশ বছরে আগের ছবি একেবারে বদলে দিয়েছেন তিনি।
টানা মানুষের কাছে চলো কর্মসূচি নিয়ে বিধানসভা এলাকায় মানুষের দরজায় পৌঁছে গিয়েছেন তিনি। এমনকি নিজ বসতবাড়ি ছেড়ে কেন্দ্রে ভাড়া বাড়িতেও বসবাস শুরু করছেন তিনি।তার কেন্দ্রের অধিকাংশই পঞ্চায়েত এলাকার অন্তর্ভুক্ত হলেও সেই দুর্গম স্থানে সর্বত্র পৌঁছে গিয়েছে বৈদ্যুতিক আলো। রাস্তাঘাট, অত্যাধুনিক দমকল স্টেশন, শশ্মান, পার্ক সবই গড়ে দিয়েছেন।
দশ বছরে পঞ্চায়েত অধ্যূষিত ডাবগ্রাম ফুলবাড়ি বিধান সভার হাল এতটাই বদলে দিয়েছেন যে শিলিগুড়ির পাশে ডাবগ্রাম ফুলবাড়ী পৃথক নতুন পুরসভার দাবি পৌঁছে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। একাধিক শিল্পাঞ্চল তৈরি হয়েছে তার বিধানসভা কেন্দ্রে।
এমনকি শিলিগুড়ির সাফারি পার্ক, তুরিবাড়ি বুদ্ধ মন্দিরও তার বিধানসভা এলাকায় রয়েছে। তাই মানুষ তাকে কাছে পেয়ে অত্যন্ত খুশি। মন্ত্রী নিজেও জানান সেকথা। তিনি বলেন মানুষ তাকে কাছে পেলে বাড়ীতে চা জলখাবারের নিমন্ত্রণ করছেন। এতে মানুষের ১০০%সমর্থন তার সঙ্গে রয়েছে তার প্রমান মিলছে।

Post a Comment