আজ নোনয়নপত্র জমা দিলেন জুন মালিয়া - The News Lion

আজ নোনয়নপত্র জমা দিলেন জুন মালিয়া

 


দি নিউজ লায়নঃ     মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া প্রথমেই যান পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের কর্ণগড় অঞ্চলের মহামায়া মন্দিরে।সেখানে তিনি পূজা দেন। এরপর সেখান থেকেই মেদিনীপুর শহরের হবিবপুর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে গিয়ে তিনিপূজা দেন । ওই মন্দিরে পুজো দেওয়ার পর হবিব পুরে থাকা শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তি তে ফুলের মালা দিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন ।সেখান থেকে তিনি মেদিনীপুর শহরের বটতলা চকে কালী মন্দিরে গিয়ে পূজা দেন। 




বটতলা কালী মন্দিরে পুজো দেওয়ার পর তিনি মেদিনীপুর শহরের মির্জা বাজার এলাকায় থাকা জোড়া মসজিদে গিয়ে মাজারে চাদর চড়ান। সেখান থেকে  জেলাশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে কয়েক হাজার মানুষকে সঙ্গে নিয়ে তিনি মেদিনীপুর শহরে মিছিল করেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়ার সাথে ছিলেন নারায়ণগড় এর বিদায়ী বিধায়ক প্রদ্যোত ঘোষ, তৃণমূল কংগ্রেসের নেতা গোপাল সাহা, প্রসেনজিৎ চক্রবর্তী,নির্মাল্য চক্রবর্তী, বিশ্বনাথ পাণ্ডব ,মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী মৌ রায়, তৃণমূল যুব কংগ্রেসের নেতা বুদ্ধ মন্ডল সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। 


জুন মালিয়া কে দেখার জন্য মানুষের ভীড় উপচে পড়ে। রাস্তার ধারে তিল ধারণের জায়গা ছিলনা । বাড়ির ছাদ থেকে হাত নেড়ে জুন মালিয়া কে ফুল ছড়িয়ে মানুষ অভিনন্দন জানায়। সেই সঙ্গে মহিলারা শঙ্খধ্বনি করে ফুল ছড়িয়ে জুন মালিয়া কে স্বাগত জানান । কয়েক হাজার মানুষ মনোনয়পত্র জমা দেওয়ার সময় মিছিলে অংশগ্রহণ করেছিলেন। মনোনয়নপত্র  জেলাশাসকের কার্যালয়  জমা দেওয়ার পর মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জুন মালিয়া বলেন উন্নয়ন কে সামনে রেখে প্রচার এর কাজ করা হবে।


 বাড়ি বাড়ি পৌঁছে  রাজ্য সরকারের  উন্নয়নের সাফল্য তুলে ধরে তিনি প্রচার করবেন। সেই সঙ্গে  তিনি দলীয় কর্মীও নেতাদের নিয়ে বৈঠক করেন। সেই সঙ্গে তিনি বলেন মেদিনীপুরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আসতে পারেন। তাই নির্বাচনী প্রচারে কোনরকম ফাক রাখতে চাননি তিনি। তিনি বলেন রাজ্য সরকারের সাফল্য তুলে ধরে আমরা প্রচার করবো। সাম্প্রদায়িক শক্তি বিজেপি ও সংযুক্ত মোর্চা কে পরাস্ত করার আবেদন জানাব। 


তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়ন  করেছে ,যা সারা ভারতবর্ষের মধ্যে অন্যতম ।তাই তিনি সর্বস্তরের মানুষকে বলেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে রয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার জন্য আপনারা তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন এবং বিজেপির সংযুক্তা সংযুক্তা কে প্রত্যাখ্যান করার জন্য তিনি সকলের কাছে আবেদন করেছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.