ঝিকরা জাগরনী সংঘের স্বেচ্ছায় রক্তদান শিবির - The News Lion

ঝিকরা জাগরনী সংঘের স্বেচ্ছায় রক্তদান শিবির

 


দি নিউজ লায়নঃ     বর্তমানে রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাংকে প্রতিনিয়ত বেড়ে চলা রক্তের  চাহিদা সত্যিই ভীষণ উদ্বেগের  বিষয় হয়ে দাঁড়িয়েছে। অতিমারি পরিস্থিতির কারণে অনেক সংগঠনই সেই ভাবে রক্তদান শিবির  করে উঠতে পারেননি , তাছাড়া সাধারণ মানুষ এখন ও পর্যন্ত সেই ভাবে স্বাভাবিক হয়ে উঠতে পারেনি। তার  ফল স্বরূপ রক্তের চাহিদার তুলনায় ব্লাড ব্যাংকের যোগান সীমিত। 


এই রকম উদ্বেগ জনক পরিস্থিতির কথা চিন্তা করেই গত ৭ই মার্চ ২০২১ রবিবার ঝিকরা জাগরনী সংঘের পরিচালনায় নিজস্ব ক্লাব গৃহে মুমুর্ষ রোগীদের প্রাণ বাঁচাতে ও বর্তমান করোনা অতিমারী পরিস্থিতিতে রক্তের চাহিদা মেটাতে এক   স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রায় ৬০ জন রক্তদাতা তাদের অমূল্য রক্ত দান করেন এই শিবিরে । বারাসাত ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই মহতী রক্ত দান শিবিরের আয়োজন করা হয় । 


ক্লাব সম্পাদক শঙ্কর দাস জানালেন করোনা ও লক ডাউন পরিস্থিতির কারণে এবার অনেক দেরি হয়ে গেছে রক্তদান  শিবির করতে, সারাবছর ধরেই বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্য কলাপে তারা যুক্ত থাকেন।  ক্লাব সভাপতি সুশোভন দাস জানালেন অনেক রকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও তারা সব সময় এলাকার মানুষের স্বার্থে নিজেদের সাধ্যের মধ্যে মানব সেবায় নিযুক্ত থাকার চেষ্টা করেন, লক ডাউন পরিস্থিতিতে এবং আমফান ঝড়ের পর মানুষের পাশে থেকেছেন এবং আগামী দিনেও  বিভিন্ন রকম সামাজিক কাজ করবার পরিকল্পনা আছে বলেও জানালেন।


এই রক্তদান শিবির এলাকা বাসীর উৎসাহে  রক্তদান উৎসবে পরিণত হয়েছে। এখানে মহিলা রক্তদাতাদের উৎসাহ সত্যিই খুব প্রশংসনীয়। কলেজ পড়ুয়া  থেকে গৃহবধূ  সকলেই সামিল হয়েছেন এই মহতী রক্তদান উৎসবকে সফল করে তুলতে। কলেজ শেষ করে এখন চাকরি প্রার্থী  দীপ্তি দাস  তিনি এই  প্রথম বার রক্ত দিলেন, তিনি দৃঢ় কণ্ঠে জানালেন আমরা ইয়ং জেনারেশন যদি এগিয়ে না আসি তবে ওই অসুস্থ মানুষগুলো বাঁচবে কি করে, প্রত্যেকের উচিত রক্ত দানে অংশগ্রহণ করা । 


রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের অনেক সন্মানীয় ব্যক্তি বর্গ এবং  বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। দীর্ঘ দিন ধরে ক্লাব সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় এই রকম মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.