নন্দীগ্রামে মমতা ব্যানার্জী ২০০ শতাংশ হারবে, মন্তব্য কৈলাশ বিজয় বর্গীয়ের - The News Lion

নন্দীগ্রামে মমতা ব্যানার্জী ২০০ শতাংশ হারবে, মন্তব্য কৈলাশ বিজয় বর্গীয়ের

 


দি নিউজ লায়নঃ   নন্দীগ্রামে মমতা ব্যানার্জী ২০০ শতাংশ হারবে। কারণ মমতা ব্যানার্জী নন্দীগ্রামের মানুষের সাথে ছল করেছে। না ওখানে কোনো উদ্যোগ দেখা গেছে, না কৃষি। তাই নন্দীগ্রামে মমতা ব্যানার্জীর হার নিশ্চিত। মেদিনীপুরে মঙ্গলবার দলীয় প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার সময়  এমনটাই জানালেন বিজেপির কেন্দ্রীয়  নেতা কৈলাশ বিজয় বর্গীয়। তবে বিজেপির অন্দরে প্রার্থী নিয়ে যে দ্বন্ধ রয়েছে, সেটা কার্যকর্তারা বসে মিটিয়ে নেবে বলেও আশাবাদী কৈলাস বিজয় বর্গীয়। 


অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন,মঙ্গলবার সমস্ত জায়গায় বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া চলছে। তাতেই এতো মানুষের জনসমাগম হয়েছে। তাতে বোঝা যাচ্ছে সারা বাংলার মানুষ পরিবর্তনের জন্য তৈরি। দিলীপ ঘোষ মমতা ব্যানার্জীকে কটাক্ষ করে বলেন, মমতা ব্যানার্জী ভবানীপুর থেকে নন্দীগ্রামে গেছেন।আবার কালীঘাটে চলে যাবে। 


তবে দলের মধ্যে কার্যকর্তা ও নেতৃত্বদের মধ্যে যে ক্ষোভ অসন্তোষ দেখা দিয়েছে, তা ঠিক হয়ে যাবে, সকলে একসঙ্গে মিলে বিজেপিকে জিতিয়ে রাজ্যে ক্ষমতায় আনবে। মঙ্গলবার  বিজেপির মেদিনীপুরের প্রার্থী শমিত দাস, শালবনীর প্রার্থী রাজীব কুন্ডু এবং গড়বেতার প্রার্থী মদন রুইদাস জেলা শাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। 


মনোনয়নপত্র জমা দেওয়ার আগে একটি বিশাল মিছিল মেদিনীপুর শহর পরিক্রমা করে। মিছিলে ছিলেন কৈলাশ বিজয় বর্গীয়, দিলীপ ঘোষ সহ দলের প্রার্থীরা। মিছিলের ফলে যানজট হওয়ায় মোটর সাইকেলে করে জেলাশাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে আসেন বিজেপি প্রার্থী শমিত কুমার দাস। অন্যদিকে মিছিল খুবই ধীর গতিতে থাকায় জেলাশাসক দপ্তরে প্রবেশ করতে পারলেন না দিলীপ ঘোষ ও কৈলাশ জী। ফলে জেলাশাসক দপ্তরের বাইরে থেকেই  তারাফিরে যান দুজনে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.