ভোট প্রচারে প্রবীনদের রাম মন্দির দেখানোর ঘোষনা, কমিশনের নজরে জিতেন্দ্র তেওয়ারি
দি নিউজ লায়নঃ ভোটে জিতলেই প্রবীনদের অযোধ্যা মন্দির দর্শন করাতে নিয়ে যাবেন আর এমনই বেফাঁস প্রতিশ্রুতি দিয়ে এবার নির্বাচন কমিশনের নজরে পান্ডবেশ্বরের বিজেপি প্রার্থী দলবদলু জিতেন্দ্র তেওয়ারি। ইতিমধ্যেই নির্বাচন কমিশন শোকজ করেছে জিতেন্দ্র তেওয়ারিকে।
কয়েকদিন আগেই প্রচারে গিয়ে জিতেন্দ্র তেওয়ারি প্রতিশ্রুতি দিয়েছিলেন, পাণ্ডবেশ্বরের সমস্ত প্রবীণদের অযোধ্যা নিয়ে যাওয়া হবে। রামলালার দর্শন করানো হবে তাঁদের। নির্বাচনী প্রচারে এমন ঘোষণা নির্বাচন বিধি ভঙ্গ করেছে বলে অভিযোগ পান্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন চক্রবর্তীর। নরেন বাবু জানান, ধর্মীয় সুরসুরি দিয়ে উনি ভোট বৈতরনী পার হতে চাইছেন। কিন্তু পান্ডবেশ্বরের লোক ওনার স্বরুপ জানেন তাই ওনাকে হারতেই হবে।
জিতেন্দ্র তেওয়ারি জানিয়েছিলেন, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে, নিজের খরচে এলাকার যে প্রবীণরা অযোধ্যা রামমন্দিরে যেতে চান, তাঁদের তিনি নিয়ে যাবেন।
জিতেন্দ্র'র এই ঘোষনার পরেই নির্বাচন কমিশন তাঁকে শোকজ করেছে। জিতেন্দ্র অবশ্য সাফাই দেওয়ার প্রয়োজন মনে করেনি। তিনি বলেন,,এলাকায় হুমকি দেওয়া হচ্ছিল যারা রামের নাম করবে পা ভেঙে দেওয়া হবে। তাই এরকম ঘোষনা করেছিলাম। আমি কমিশনকে উত্তর দিয়ে দেব।

Post a Comment