মিঠুনের রোড ঘিরে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো - The News Lion

মিঠুনের রোড ঘিরে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো

 


দি নিউজ লায়নঃ    প্রথম দফার ভোটের আগে শেষবেলার প্রচারে ঝড় তুলতে বিজেপির হয়ে পুরোদমে প্রচারে নেমে পড়লেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার  সকাল ১০.৩৫ নাগাদ হেলিপ্যাডে উপচে পড়া মানুষের ভিড়ের মাঝে নামতেই পারছিলেন না মিঠুন। 


জেলার প্রান্ত প্রান্ত থেকে মানুষ এসে সেখানে ভিড় করেছিল। এমনকি হেলিকপ্টার থেকে নামার সুযোগ পাননি মিঠুন চক্রবর্তী। তাকে প্রায় ১৫ মিনিট ধরে হেলিকপ্টারে বসে থাকতে হয়। মানুষের ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের। 


শেষ পর্যন্ত হেলিকপ্টার থেকে নেমে স্থানীয় প্রার্থী চন্দনা বাউড়ির সাথে গাড়িতে বসে তিনি কর্মসূচি স্থানের দিকে এগিয়ে যান। দলীয় সূত্রে জানা গেছে, আজ মিঠুন চক্রবর্তী বাঁকুড়ায় প্রচারে ঝড় তুলতে প্রায় ২ কিলোমিটার পথ জুড়ে রোড শো করবেন। তবে বর্তমানে মানুষের ভিড়ে রোড শো কতটা সাফল্যমন্ডিত হবে তা নিয়ে সন্দেহ রয়েছে।





কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.