কোভিড নিয়ে নতুন কোনও নির্দেশিকা নেই কমিশনের - The News Lion

কোভিড নিয়ে নতুন কোনও নির্দেশিকা নেই কমিশনের

 


দি নিউজ লায়নঃ     দেশজুড়ে ফের কোভিডের বাড়বাড়ন্ত পরিস্থিতিতে নির্বাচন সংঠনের জন্য সু নির্দিষ্ট নির্দেশিকা নেই কমিশনের কাছে। কমিশনের পর্যবেক্ষকদের আচরণ নিয়ে অভিযোগ ওঠায় এক পর্যবেক্ষককে বরখাস্ত সহ পর্যবেক্ষকদের পর্যবেক্ষনে রাখার সিদ্ধান্ত। শিলিগুড়ি থেকে রাজ্যের উত্তর দক্ষিণ বিভিন্ন জেলার প্রশাসিক শীর্ষ আধিকারকদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর বুধবার সাংবাদিকদের সম্মুখীন হয় নির্বাচন কমিশন। সেখানে কোভিড বিধি নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা বলেন নতুন করে কোনো নির্দেশিকা নেই। 


পূর্বের সামাজিক দূরত্ব বিধি ও মাস্কের ব্যবহারের কথাই বলছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে দেশে ও রাজ্যে যেমুহূর্তে করোনা গ্র্যাফ উর্দ্ধমুখী সেখানে দাঁড়িয়ে নির্বাচনী সভা জমায়েত মিছিল সহ ভোটের দীর্ঘ লাইনে কোভিড বিধি মানা কতটা সম্ভব সে প্রশ্নে নির্বাচন কমিশনার জানান বিহার মডেলেই ভোট হবে।বিহারে যেভাবে কোভিড পরিস্থিতিতে নির্বাচন হয়েছিল সেই নিয়মের ওপর ভর করেই নির্বাচন সংগঠিত হবে। আর এখানেই দানা বাঁধছে আশঙ্কা। কারন বিহারে নির্বাচনের সময়তে দেশে করোনা গ্র্যাফ ছিল একেবারে নিম্নমুখী। 


কিন্তু এক্ষেত্রে করোনাগ্রাফের অবস্থান বিপরীতে। দেশ আছড়ে পড়া করোনার সেকেন্ডে-ওয়েব উর্দ্ধমূখী গ্র্যাফের সামনে দাঁড়িয়ে নির্বাচন সংগঠনের ক্ষেত্রে কোনো বিশেষ সচেতনতা সামনে আনতে পারছে না কমিশন। চলছে রাজনৈতিক দলগুলির সভা বৈঠক জমায়েত যেখানে মাস্ক স্যানিটাইজার ব্যবহার চোখে পড়ছে না।এই বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানায় রাজনৈতিক দলগুলি কাউকে হাইজ্যাক করেনি। মানুষ নিজেরা আসে তাদের সচেতনতার দায়িত্ব তাদেরকে নিতে হবে। নির্বাচনী বুথে হ্যান্ড গ্লাভস, মাস্ক যাবতীয় ব্যবস্তা থাকবে। ৩১% অতিরিক্ত বিকল্প বুথ রাজ্যে তৈরি করা হয়েছে। সমস্ত বুথ থাকবে নিচ তলায়। তবে বৃহস্পতিবার একটি কোভিড গাইডলাইন প্রকাশ হতে পারে। 


অন্যদিকে নির্বাচন কমিশন জানায় কমিশনের এক পর্যবেক্ষকের বিরুদ্ধে সম্প্রতি মহিলার সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ নির্বাচন কমিশনে আসে। তার ভিত্তিতে অভিযুক্ত পর্যবেক্ষককে বরখাস্ত করা হয়েছে। চার্জশিটও দাখিল করা হবে। এই ঘটনার পরই কমিশনের সমস্ত পর্যবেক্ষকদের পর্যবেক্ষনে রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সেক্ষেত্রে তিনি জানান সেন্ট্রাল অবজার্ভর ২০৯,পুলিশের অবজার্ভর ৫৫ ও ৮৫অন্য অবজার্ভর রয়েছে। কমিশন কঠোর পদক্ষেপ নিতে দ্বিধাবোধ করবে না কারো ক্ষেত্রেই।  পাশাপাশি স্পেশাল জেনারেল অবজার্ভর অজয় নায়ক,অজয় কুমার শর্মা স্পেশাল পুলিশ অবজারভার ও মি.ডুবেকে স্টেট অবজার্ভর হিসেবে নিযুক্ত করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.