ঘনিষ্ট ছবি স্যোশাল মিডিয়ায় পোষ্ট, প্রেমিকের অপমানে আত্মঘাতী নাবালিকা
দি নিউজ লায়নঃ ঘনিষ্ট ছবি স্যোশাল মিডিয়ায় পোষ্ট প্রেমিকের। যাকে কেন্দ্র করে পারিবারিক অশান্তি। শেষ পর্যন্ত অপমানে আত্মঘাতী নাবালিকা। শুক্রবার এমনই অভিযোগে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের করনদিঘি থানার রাবণপুর গ্রামে। স্থানীয় সূত্রে দাবি, একাদশ শ্রেণীর ছাত্রী ওই নাবালিকার সঙ্গে গ্রামেরই বাসিন্দা তপন সিংহের সম্পর্ক ছিল।
কিছুদিন আগে প্রেমিক তপন তাদের দুজনের ঘনিষ্ঠভাবে মোবাইল ফোনে তোলা কিছু ছবি ফেসবুকে পোস্ট করে। বিষয়টি জানাজানি হতেই কবিতার বাড়িতে এনিয়ে অশান্তি শুরু হয়। শুক্রবার কবিতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
করনদিঘি গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন। এদিকে কবিতার পরিবার তপনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবীতে করনদিঘি থানার দ্বারস্থ হয়। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক তপন সিংহ পলাতক বলে জানা গেছে। যদিও মৃতদেহটি ময়না তদন্তের পাশাপাশি লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে করনদিঘি থানার পুলিশ।

Post a Comment