খাল কেটে কুমির নিয়ে আসবেন না বলে আবেদন জানালেন শ্রীকান্ত মাহাতো
দি নিউজ লায়নঃ সোমবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা ভূঁইয়ার সমর্থনে দাসপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খাকুড়দা বাজারে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের নেতা শ্রীকান্ত মাহাতো। তিনি তার ভাষণে তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করেন। তিনি ওই এলাকার সর্বস্তরের মানুষকে কাছে আবেদন করে বলেন আপনারা বাংলায় বিজেপিকে নিয়ে আসবেন না। বিজেপিকে নিয়ে আসা মানে খাল কেটে কুমির কে নিয়ে আসা। তাই কৃষি প্রধান এলাকা খাকুড়দার সর্বস্তরের মানুষের কাছে বিজেপির আসল রূপ তিনি তুলে ধরেন।
তিনি বলেন যে কেন্দ্রের বিজেপি সরকার কৃষি বিল লোকসভায় পাস করেছে সেই কৃষি বিল কৃষকদের পথে বসাবে, কৃষকদের সর্বস্বান্ত করবে ।তাই কৃষক বিরোধী বিজেপিকে তিনি বাংলা থেকে উৎখাত করার ডাক দেন। তিনি বলেন বিজেপির মত মিথ্যাবাদী দল ভারতবর্ষে আর কেউ নেই ।ভারতবর্ষের একমাত্র রাজ্য হল বাংলা। যে বাংলার তৃণমূল কংগ্রেসের নেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সর্বপ্রথম রাস্তায় নেমে আন্দোলন করে প্রতিবাদ জানায়।
তাই বিজেপি নেতারা মমতার প্রতিবাদী আন্দোলনকে স্তব্দ করে দেওয়ার জন্য বাংলা দখল করার জন্য ঝাঁপিয়ে পড়েছে।আর বিজেপি কে সেই কাজে সহযোগিতা করছে তৃণমূল থেকে বিজেপি দলে যোগ দেওয়া কিছু গদ্দার।তবে বিজেপির উদ্দেশ্য সফল হবে না।বাংলার মানুষ বিজেপি প্রত্যাখ্যান করবে।বাংলায় শান্তি ও উন্নয়নের ধারা কে অব্যাহত রাখার জন্য তিনি সকলের কাছে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে মমতা ভুঁইয়া কে নির্বাচিত করে মমতা বন্দ্যোপাধ্যায় এর উন্নয়নের হাত কে আরো শক্তিশালী করে তোলার আবেদন জানান।তিনি আরো বলেন যে আপনারা দিদির পাশে থাকুন,দিদি আপনাদের পাশে রয়েছে।

Post a Comment