খেলা হবে টিশার্ট এর পর রঙ উৎসব দাপালো খেলা হবে গান, শার্ট বিক্রেতা থেকে ডিজেওয়ালার কাছে রঙ উৎসবে এক আবদার জনতার- চাই খেলা হবে
দি নিউজ লায়নঃ শিলিগুড়িতে টি শার্ট বিক্রেতা থেকে ডিজেওয়ালার কাছে রঙ উৎসবে এক আবদার জনতার- চাই খেলা হবে। খেলা হবে টিশার্ট ফ্যাশন ট্রেন্ডে সামিল হয়ে উঠেছে তা অনুমান করা গিয়েছিল রঙের উৎসবের বেশ কিছুদিন আগে থেকেই। তবে এবারে রঙ উৎসবের আমেজ জমালো খেলা হবে গান। বন্ধু এবার খেলা হবে তৃণমূলের নির্বাচনী স্লোগান হিসেবে ব্যবহৃত এই গান এবার উত্তর দাপালো।
সকাল থেকেই রঙ উৎসবে কোথাও সাউন্ড বক্সে মানুষ বাজালেন খেলা হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কেই আবার চাই আবার কোথাও ডিজের বিটে খেলা হবে গানে ড্যান্স ফ্লোর মাতালো সাধারণ মানুষ। হিন্দি বলিউড প্রচলিত হোলি সিরিজের পরিবর্তে সোমবার সকাল থেকেই শিলিগুড়ি শহরের বিভিন্ন রঙ মশগুল মানুষের মাঝ থেকে দিকে দিকে শোনা গেলো এই গান। মুখরিত হয়ে রইলো খেলা হবে গানে শহর।
এই বিষয়ে শহরের তৃনমূল নেতৃত্বরা বলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদাই বলেন উৎসব সবার।আর সেখানে দলের নির্বাচনী গান উৎসবের অংশ হয়ে উঠছে।প্রচুর মানুষ খেলা হবে টি শার্ট পড়ে উৎসবে মেতেছেন। মানুষের এই উৎসাহ থেকেই পরিষ্কার নেত্রীর সঙ্গে তৃণমূলের সাথেই মানুষের সমর্থন রয়েছে। তাইতো খেলা হবে দলের স্লোগান মানুষের উৎসবে আনন্দের প্রতিফলন হয়ে উঠেছে। বাংলার মানুষ শান্তি চায়, ধর্ম নিয়ে ভেদাভেদ গোঁড়ামি তারা মানে না তাই খেলায় অংশ নিয়ে কেন্দ্রের শাসকের রক্তচক্ষুকে পরাস্ত করবে আমজনতা।

Post a Comment