শনিবার থেকেই প্রচারে ঝাপালেন অরুনাভ সেন - The News Lion

শনিবার থেকেই প্রচারে ঝাপালেন অরুনাভ সেন

 


দি নিউজ লায়নঃ    দলের তরফে তাকে টিকিট দেওয়ার পরেই হয়েই ভোট ময়দানে ঝাঁপিয়ে পড়লেন বাগনানের তৃণমূল প্রার্থী অরুণাভ সেন। মন্দিরে পুজো দেওয়া থেকে বাড়ি বাড়ি ঘুরে প্রচার এদিন সবই করলেন তৃণমূল প্রার্থী অরুনাভ সেন।  শনিবার সকাল নটা নাগাদ তিনি বাগনান কালী মন্দিরে পুজো দিয়েই তার এলাকার মধ্যে থাকা খালোড় গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকায় মিছিল করেন। 


বেশকিছু বাড়িতে ঢুকেও লোকেদের সঙ্গে সাক্ষাৎ করেন। লোকেরা তার মাথায় হাত দিয়ে মালা পরিয়ে উষ্ণ অভিবাদন জানান।  তার সঙ্গে এদিন ছিলেন দলের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন বাগনান বিধানসভা কেন্দ্রের সভাপতি মানস বসু, ওই এলাকার জেলা পরিষদের সদস্য তথা হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অন্তরা সাহা, বাগনান দু'নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সেন ও সহ-সভাপতি জিয়াউর রহমান, বাগনান এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন দাস, সহ সভাপতি নয়ন হালদার, কর্মাধ্যক্ষ সইদুল মীর, সমীর সামন্ত প্রমূখ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.