তৃণমূলের নির্বাচনী প্রচারে ব্যবহৃত ব্যানারে মুখ্যমন্ত্রী ও তৃণমূল প্রার্থীর মুখ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ - The News Lion

তৃণমূলের নির্বাচনী প্রচারে ব্যবহৃত ব্যানারে মুখ্যমন্ত্রী ও তৃণমূল প্রার্থীর মুখ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ

 


দি নিউজ লায়ন;   তৃণমূলের নির্বাচনী প্রচারে ব্যবহৃত ব্যানারে মুখ্যমন্ত্রী ও তৃণমূলের জেলা সভাপতি তথা তৃণমূল প্রার্থীর মুখ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার দমদমা গ্রাম পঞ্চায়েতের রতনমালা কলোনির ৯০ নম্বর বুথে।


 সোমবার গভীর রাতে এমন ঘটনা ঘটার পর মঙ্গলবার বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায়৷ তৃণমূলের জেলা সভাপতি তথা গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী গৌতম দাসের অভিযোগ, বিজেপি এই ধরনের কাজ গুলো করে বেড়াচ্ছে। এর পেছনে যুক্ত রয়েছে বিজেপির প্রার্থী। এর আগেও তিনি শান্ত গঙ্গারামপুরকে অশান্ত করতে চেয়েছিলেন, পারেননি। এবার আবার গঙ্গারামপুরকে অশান্ত করতে চাইছেন তিনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় লিখিত অভিযোগ জানানো হবে। 


তৃণমূলের জেলা সভাপতি তথা গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী গৌতম দাসের অভিযোগ, রাজনৈতিকভাবে তৃণমূলের সঙ্গে পেরে উঠছে না বিজেপি। দলে দলে মানুষ যখন আবার মুখ্যমন্ত্রীর উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হচ্ছে। সেই সময় শান্ত গঙ্গারামপুর কে বিজেপির মনোনীত প্রার্থী ফের একবার অশান্ত করার চেষ্টা করছেন। ফ্যাট ফেস্টুন আগুনে পুড়িয়ে দিয়ে পায়ে পা দিয়ে গন্ডগোল করার চেষ্টা করছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় লিখিত অভিযোগ জানানো হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.