রানাঘাট দক্ষিনে বিজেপির 'ডামি' প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন 5 জন বিজেপি নেতা
দি নিউজ লায়ন; সরকারি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন স্ক্রুটিনিতে বাতিল হতে পারে প্রার্থীপদ! সঙ্কট এড়াতে রানাঘাট দক্ষিণ আসনে ডামি প্রার্থী দিল বিজেপি। তবে তাতেও সে পুরোপুরি নিশ্চিত হওয়া গেল ব্যাপারটা মোটেই তেমন নয়। এক বা দুজন নয় ডামি প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করলেন পাঁচজন বিজেপি নেতা। প্রত্যেকেরই দাবি দলের নির্দেশেই তারা মনোনয়ন পেশ করেছেন যা বলার দল বলবে।
যদিও বিজেপির অন্দরের খবর নিয়ম যা রয়েছে তাতে রানাঘাট দক্ষিণ আসনে বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারীর প্রার্থী পদের আবেদন বিবেচিত হওয়ার সম্ভাবনা যথেষ্টই কম। এদিকে ডামি প্রার্থী হিসেবে কাকে দল সমর্থন করবে তা নিয়েও চরম সংকট কারণ এই কেন্দ্রে প্রার্থী হতে চেয়েছিলেন অন্তত 10 থেকে 12 জন বিজেপি নেতা। শেষ পর্যন্ত পরিস্থিতির চাপে 5 জন নেতাকে মনোনয়ন তোলার অনুমতি দেয় দল।
এখন সত্যিই যদি মুকুটমণি অধিকারীর প্রার্থীপদ বিবেচিত না হয় তাহলে এই পাঁচজনের মধ্যে কাকে শেষ পর্যন্ত দল সমর্থন করবে এবং যাদেরকে দল সমর্থন করবে না তারা গোঁজ প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যাবে কিনা তা নিয়ে যথেষ্ট চিন্তায় ভাজপা নেতৃত্ব। সবমিলিয়ে পরিস্থিতি ছত্রিশগড় আলো। 2018 এর জুলাইতে মেডিকেল অফিসার হিসেবে বাদকুল্লা হেল্প সেন্টারে চাকরি পান নদীয়ার কৃষ্ণগঞ্জের বাসিন্দা মুকুটমণি অধিকারী। সরকারি সুযোগে পড়াশোনার সুবাদে পাঁচ বছরের আগে কাজ থেকে অব্যাহতি পাওয়া যায় না, এমনই নিয়ম রয়েছে।
2019 এর মার্চ মাসে রানাঘাট লোকসভা কেন্দ্রে সাংসদ হিসাবে বিজেপি প্রার্থী ঘোষিত হওয়ার কারণে, ওই মাসেই হাঁসখালি বিএমওএইচ এর কাছে ইস্তফাপত্র জমা দেন। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে (স্যাট) তা না-মঞ্জুর হয়। জগন্নাথ সরকারের নাম বিজেপি প্রার্থী হিসেবে ঘোষিত হয় একেবারে শেষ মুহূর্তে। এরপর থেকে তিনি কোনদিনই কাজে যোগ দেননি। 2021 এ বিজেপি প্রার্থী হিসেবে রানাঘাট উত্তর পূর্ব বিধানসভায় তার নাম উঠে আসলে প্রার্থী ঘোষণার আগেই স্থানীয় বিজেপি নেতৃত্ব অসীম বিশ্বাস ও তার সহযোগী বেশকিছু দলীয় কর্মী সমর্থকরা প্রকাশ্যে বিক্ষোভ করে।
যদিও পরবর্তীতে রানাঘাট দক্ষিণে বিজেপি মনোনীত প্রার্থী হন তিনি, সেই মোতাবেক কিছুদিন আগে নমিনেশন জমাও করেন । কিন্তু এবারেও যদি, আগামী 2রা এপ্রিল ষ স্কুটিনির সর্বশেষ সময়ের মধ্যে সরকারি 'নো অবজেকশন' জমা না করাতে পারেন তাহলে শেষ হয়ে যাবে নমিনেশনে দাখিলের চূড়ান্ত সময়সীমা ! ড্যামেজ কন্ট্রোলে বিজেপি নেতৃত্ব এক আধ জন নয়, স্বরূপ দাস, তাপসী প্রামানিক বিশ্বাস , মনোজ বিন, সুকান্ত বিশ্বাস, অসিতবরণ মণ্ডল, প্রিয়াঙ্কা মণ্ডল- এই পাঁচ জন দলের হয়ে মনোনয়ন জমা করেন, বলেই বিশেষ সূত্রের খবর।
রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার মহিলা নেত্রী তাপসী বিশ্বাস প্রামাণিক সংবাদমাধ্যমকে জানান পার্টির নির্দেশেই তারা নির্দল ডেমি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আমাদের প্রার্থী মুকুটমণি অধিকারী। এর থেকে বেশি কিছু যদি বলার থাকে তা দল বলবে। তবে বিজেপি দক্ষিণ জেলা সাংগঠনিক সভাপতি অশোক চক্রবর্তী জানান মুকুটমণি অধিকারীকে নিয়ে, কোন জটিলতা হয়নি, এবং এ নিয়ে যা শোনা যাচ্ছে তা সম্পূর্ণ গুজব। আমাদের প্রার্থী মুকুটমণি অধিকারী, এর থেকে বেশি কিছু বলার এই মুহূর্তে সম্ভব নয়।

Post a Comment