ময়নায় আক্রান্ত বিজেপি প্রার্থী অশোক দিন্দা - The News Lion

ময়নায় আক্রান্ত বিজেপি প্রার্থী অশোক দিন্দা

 


দি নিউজ লায়ন;   আক্রান্ত পূর্ব মেদিনীপুরের ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দা৷  তাঁর গাড়িকে লক্ষ্য় করে ইট ছোড়ার অভিযোগ।  ইটের আঘাতে আহত হয়েছেন অশোক দিন্দাও। গুরুতর আহত অবস্থায় এক বিজেপি কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ করেছে বলে অভিযোগ করলেন ময়নার প্রার্থী নিজেই।  যদি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তবে এই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন৷


বিজেপি প্রার্থীর দাবি অনুযায়ী, এ দিন দুপুরে প্রচার সেরে তিনি বাড়ি ফিরছিলেন৷ সেই সময় স্থানীয় একটি বাজার দিয়ে তৃণমূল সাংসদ নুসরত জাহানের একটি রোড শো যাচ্ছিল৷ অশোক দিন্দার দাবি, তৃণমূলের মিছিল দেখে তাঁর গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে যায়৷ তা সত্ত্বেও গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ৷ তাঁর দাবি, গাড়ির কাচ ভেঙে ইটের টুকরো এসে তাঁর ঘাড়ের কাছে লাগে৷ কোনওক্রমে গাড়ির সিটের নীচে ঢুকে আত্মরক্ষা করেন তিনি৷ 


এর পর কোনওমতে একটি বিডিও অফিসে গিয়ে তিনি আশ্রয় নেন বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী৷ হামলায় অশোক দিন্দার গাড়ির পিছনের দিকের কাচ সম্পূর্ণ ভেঙে যায়৷ শুধু তাই নয়, তাঁর সঙ্গে থাকা বিজেপি-র এক কর্মীর মাথায় গুরুতর আঘাত লেগেছে বলেও তিনি দাবি করেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন অশোক দিন্দা৷ তবে তিনি নিজের চিকিৎসা এখনও করাতে পারেননি বলে জানিয়েছেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.