প্রার্থী অপসন্দ। মুরারইতে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলো ভাজপা কর্মীরা - The News Lion

প্রার্থী অপসন্দ। মুরারইতে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলো ভাজপা কর্মীরা

 


দি নিউজ লায়নঃ    ভাজপার প্রার্থী নিয়ে বিক্ষোভ এবার বীরভূমে। মুরারই বিধানসভার প্রার্থী পছন্দ নয় অবিলম্বে প্রার্থী পরিবর্তন করতে হবে এই দাবীতে ভাজপার দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে দিল বিজেপির বিক্ষুব্ধ কর্মীরা। প্রতিবাদে রাস্তা অবরোধ হয় টায়ার জ্বালিয়ে। বিধানসভা নির্বাচনে ভাজপা দেবাশীষ রায় কে বিধানসভা কেন্দ্রে টিকিট দেয়। নাম ঘোষণার পর থেকেই কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। কর্মীদের দাবি প্রার্থী অপছন্দ,সে কথা রাজ্য কে জানানো  হয়।


 কিন্তু রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব কোনরকম হেলদোল দেখায় নি প্রার্থী পরিবর্তনের ক্ষেত্রে। তাই সোমবার ভাজপা কর্মীরা রাস্তায় নামে প্রার্থী পরিবর্তনের দাবীতে। বিক্ষুব্ধ বিজেপি কর্মী  সাগর দাস জানায়, মুরারই বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী বদল না হলে ভোট প্রচারে তারা অংশ নেবে না। নিজেদের দলীয় অফিসে তালা লাগিয়ে দেওয়া হয়। দেবাশীষ রায় কে এলাকার মানুষ চেনে না। তাকে নিয়ে দলের হয়ে প্রচার করা অসম্ভব। 


 প্রার্থী বদলের দাবী মানা না হলে বিজেপি কর্মীরা বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছে । বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহ জানিয়েছেন, বিষয়টি তারা নজরে রাখছেন। সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদী। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল অবশ্য দাবি করেছেন, যাদের মাথায় উুকুন হয়েছে তারাই সামলাবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.