ইংরেজবাজারে প্রচার কৌশল ঠিক করতে বৈঠকে জেলা তৃণমূল নেতৃত্ব - The News Lion

ইংরেজবাজারে প্রচার কৌশল ঠিক করতে বৈঠকে জেলা তৃণমূল নেতৃত্ব

 


দি নিউজ লায়নঃ   ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দু চৌধুরীর সমর্থন দলীয় নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী বৈঠক করলেন দলের জেলা সভাপতি তথা সাংসদ মৌসুম নূর। সোমবার বিকেলে মালদা শহরের গান্ধী ধর্মশালায় এই নির্বাচনী বৈঠকটি অনুষ্ঠিত হয়। মৌসুম নূর ছাড়াও উপস্থিত ছিলেন দলের প্রথম সারির অন্যান্য নেতারা । 


আগামী বিধানসভা নির্বাচনে ইংরেজবাজার প্রচারে কি ধরনের রূপরেখা তৈরি করা হবে তা নিয়ে একটি আলোচনা করা হয়। এদিনের এই কর্মীসভায় দলের নেতাদের পক্ষ থেকে বিভিন্ন মতামত নেওয়া হয়েছে। এই বৈঠকে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের জেলার কো-ডিনেটর  বাবলা সরকার, দলের মুখপাত্র শুভময় বসু সহ অন্যান্যরা। 


এদিনের এই বৈঠকে  তৃণমূলের জেলা সভাপতি তথা সাংসদ মৌসুম নূর বলেন , এবারে মালদা বিধানসভা কেন্দ্রের ১২ টি আসনে আমরা জয়ী হব এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উপহার হিসেবে তুলে দিব।  ইংরেজবাজার কেন্দ্রে কৃষ্ণেন্দু চৌধুরীর সকলকে প্রচারে একযোগে এগিয়ে আসতে হবে।


 পাশাপাশি মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক প্রকল্পগুলি রয়েছে এবং ইশতেহার নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করতে হবে।ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, এই কেন্দ্রের বিভিন্ন এলাকায় জনসংযোগ বাড়াতে সকাল থেকে রাত পর্যন্ত প্রচার শুরু করেছি। খুব ভালো সাড়া পাচ্ছি। যেখানেই যাচ্ছি তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীর উন্নয়নের কথা মানুষ বলছে । কাজেই এবারে ইংরেজবাজার কেন্দ্রে তৃণমূলের খুব ভালো ফল হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.