চন্দ্রকোনা রোডে বাড়ি বাড়ি ভোটের প্রচার করলেন শ্রীকান্ত মাহাতো
দি নিউজ লায়নঃ সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রীকান্ত মাহাতো তার নির্বাচনী এলাকা গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড, শুকনাতোড় এলাকায় দলের নেতা ও কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি প্রচার করেন।তিনি বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকার গত দশ বছর কি কি উন্নয়নমূলক কাজ করেছে তা তিনি বিস্তারিত ভাবে জানান।তিনি গ্রামবাসীদের বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকার গরিব মানুষের সরকার।মমতার সরকার না থাকলে বিনামূল্যে চাল,স্বাস্থ্য পরিষেবা ,কন্ন্যাশ্রী,সবুজশ্রী, বাংলা আবাস যোজনা প্রকল্পের বাড়ি সহ বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প গুলি বন্ধ হয়ে যাবে।
তাই শান্তি ও উন্নয়নের ধারা কে অব্যাহত রাখার জন্য তিনি সকলকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে তাকে আশীর্বাদ করার জন্য আবেদন জানান।তিনি গ্রামবাসীদের আরো বলেন যে বিজেপি যে ইস্তাহার প্রকাশ করেছে তা ভাঁওতা ছাড়া অন্য কিছু নয়। যারা সারা ভারতবর্ষকে বিক্রি করার চক্রান্ত শুরু করেছে। তারা বাংলায় ক্ষমতায় এলে বাংলার মানুষের উন্নয়ন করবে সে কথা একটা মানুষ ও বিশ্বাস করে না ।তাই আপনারা বিজেপিকে বিশ্বাস করবেন না।
বিজেপিকে ভোট দেবেন না ।সাম্প্রদায়িক শক্তি বিজেপি কে বাংলা থেকে উৎখাত করার জন্য তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার জন্য জোড়া ফুল প্রতীক ভোট দিয়ে এই এলাকার উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাবেন। সেই সঙ্গে তিনি বলেন যারা ৩৪ বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও বাংলার মানুষের কোন উন্নয়ন করেনি ।এই এলাকায় শুধু মানুষ খুন করেছিল। সেই খুনি সিপিএম কে আপনারা একটি ভোটও দেবেন না। শালবনি বিধানসভা কেন্দ্রের শান্তি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে জোড়া ফুলে ভোট দিয়ে তৃতীয় বারের জন্য আপনারা আমাকে নির্বাচিত করবেন আমি আপনাদের পাশে ছিলাম আগামী দিনেও আপনাদের পাশে থাকবো।

Post a Comment