নন্দীগ্রাম আন্দোলনে অধিকারী পরিবারের কোন ভূমিকা ছিল না, কল্যাণ বন্দ্যোপাধ্যায়
দি নিউজ লায়ন; শ্রীরামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী ডক্টর সুদীপ্ত রায়ের প্রচারে এসে মঙ্গলবার বিস্ফোরক মন্তব্য করলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি। নন্দীগ্রাম আন্দোলন প্রসঙ্গ টেনে তিনি বলেন নন্দীগ্রামে যেদিন ঘটনাটি ঘটে তার কয়েক দিন আগে থেকে অধিকারী পরিবারের কাউকে দেখা যায়নি এবং ১৫ ই মার্চ আমি যখন মামলা করি তারপরে সিবিআই তদন্তের আদেশ হয় তখন আমি জানতাম না যে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে আছেন।
আমি ফোন করে জানতে পারি তখন মমতা ব্যানার্জি বলেছিলেন তাকে সিপিএমের কর্মী-সমর্থকরা ঘিরে রেখেছে এখানে শুভেন্দু অধিকারী বা শিশির অধিকারী কেউ নেই। এরপর সেই সিবিআই আদেশ আমি মাইক্রোফোনে শোনালে তারপর এখান থেকে সিপিএমের কর্মী-সমর্থক রাতে চলে যায় ।নন্দীগ্রামে লক্ষ্মণ শেঠ জোর করে জমি অধিগ্রহণ করতে চেয়েছিল।তবে সিঙ্গুর আন্দোলনে মমতা ব্যানার্জির নেতৃত্ব হয়েছিল।
মমতা ব্যানার্জি সেই আন্দোলন করেছিল তাই নন্দীগ্রামের মানুষকে পাশে পেয়েছে সেখানে। মমতা ব্যানার্জির জন্য নন্দীগ্রামের আন্দোলন হয়েছে না হলে হতো না। শুভেন্দু অধিকারীর অতটা সাহস নেই ,এক নম্বরের ভীতু একবারে। অধিকারীদের কোন ভূমিকা নেই। লুটে খেয়েছে একবারে লুটে খেয়েছে। মেদিনীপুর জেলা লুটে খেয়েছে। মেদিনীপুরের মানুষ ওকে যোগ্য উত্তর দেবে।
মঙ্গলবার শ্রীরামপুরের তৃনমূলের প্রার্থী ডক্টর সুদীপ্ত রায় কে নিয়ে রিষড়া সহ বেশ কিছু জায়গায় তিনি রোড শো করেন। যেখানে প্রার্থীসহ উপস্থিত ছিলেন রিষড়া পৌরসভার বিদায়ী প্রশাসক বিজয় সাগর মিশ্রা সহ কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওই এলাকার সর্বস্তরের মানুষের কাছে আবেদন করে বলেন আপনারা শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য উন্নয়নের কান্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে আরও শক্তিশালী করে তোলার জন্য শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার সুদীপ্ত রায় কে জোড়া ফুলে ভোট দিয়ে আশীর্বাদ করবেন।

Post a Comment