আগ্নেয়াস্ত্র সহ ধৃত ১
দি নিউজ লায়নঃ রবিবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক জনকে গ্রেফতার করে পুলিশ।ধৃত ব্যক্তির নাম মহম্মদ রহিম আলি লস্কর।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার ঘুটিয়ারি শরিফ এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘুটিয়ারি শরিফ এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে।আর এই খবর পুলিশ গোপন সূত্রে পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতী গ্রেফতার করে।পুলিশ ধৃতের কাছ থেকে ১ টি আগ্নেয়াস্ত্র ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
পরের দিন দুপুরে পুলিশ ধৃতকে আলিপুর কোর্টে তোলে।পুলিশ জানান ১ টি আগ্নেয়াস্ত্র ও ১ রাউন্ড কার্তুজ সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে।এ বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।ধৃতকে কোর্টে তোলা হয়েছে।

Post a Comment