ভোটের মুখে ঝাড়গ্রামে কংগ্রেস ও এবিভিপি ছাত্র সংগঠন ছেড়ে তৃণমূলে যোগদান - The News Lion

ভোটের মুখে ঝাড়গ্রামে কংগ্রেস ও এবিভিপি ছাত্র সংগঠন ছেড়ে তৃণমূলে যোগদান

 


দি নিউজ লায়নঃ      সোমবার রাতে ঝাড়গ্রাম শহরে তৃনমূলের জেলা কার্যালয়ে  তৃনমূলের পক্ষ থেকে এক যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে এসে যুব কংগ্রেসের ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রাক্তন সভাপতি কৌশিক মহাপাত্র তার অনুগামীদের নিয়ে কংগ্রেস দল ছেড়ে তৃণমূলে যোগদান  করেন।


সেই সঙ্গে ওই অনুষ্ঠানে এসে ঝাড়গ্রাম রাজ কলেজের এবিভিপি  ছাত্র সংগঠনের ১৫ জন ছাত্র নেতা তাদের অনুগামী ওই সংগঠনের বেশ কয়েক জন সদস্য কে নিয়ে এবিভিপি ছেড়ে আনুষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেস দলে যোগদান কারেন।


তাদের হাতে তৃনমূলের পতাকা তুলে দেন ঝাড়গ্রাম জেলা তৃনমূলের নেতা দুর্গেশ মল্লদেব,গোবিন্দ সোমানী,তৃনমূলের ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিরবাহা হাঁসদা।এর ফলে ভোটের কয়েক দিন আগে  ঝাড়গ্রাম শহরে তৃণমূল আরো শক্তিশালী হবে বলে তৃনমূলের পক্ষ থেকে জানানো হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.