বারাকপুর-নৈহাটি বিধানসভা কেন্দ্রের কিছু তথ্য
দি নিউজ লায়নঃ
বারাকপুর জেলার গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রগুলির অন্যতম হল এই কেন্দ্র। ২০১৬ সালের নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন শীলভদ্র দত্ত। তাঁর প্রাপ্ত ভোট ছিল ৫৮ হাজার ১০৯। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থীকে ৭,৩১৯ ভোটে হারিয়ে জয় পেয়েছিলেন শীলভদ্র দত্ত। যদিও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শীলভদ্র দত্ত। এবার সম্ভবত বিজেপির হয়েই এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বীতা করতে পারেন তিনি। ২০১৯ সালের লোকসবা ভোটের পর থেকে বারাকপুর এলাকায় বিজেপির শক্তি যথেষ্ট বেড়েছে। সংগঠন চাঙ্গা হওয়ায় একুশের ভোটে বারাকপুর বিধানসভা কেন্দ্রে জয় পেতে মরিয়া গেরুয়া শিবির।
নৈহাটি বারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নৈহাটি। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূলের পার্থ ভৌমিক সিপিএম প্রার্থী গার্গী চ্যাটার্জীকে ২৮ হাজার ৬২৮ ভোটে হারিয়ে দিয়েছিলেন। তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল ৭৪,০৫৭। তবে গত লোকসভা নির্বাচনে বারাকপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন অর্জুন সিং। বিজেপির ভোট বেড়েছে এই কেন্দ্রে। তাই নৈহাটি বিধানসভা কেন্দ্রে এবার জোর লড়াই হতে চলেছে। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী পেয়েছিলেন ১৯ হাজার ৯৭২ ভোট।
Post a Comment